‘বিগবস ১৯’ অংশ নিচ্ছেন পহেলগাঁও হামলায় নিহত নৌসৈনিক বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি

এখন নির্মাতারা এমন কয়েকজনকে নিয়োগ করতে চান যারা তাৎক্ষণিকভাবে দর্শকদের সঙ্গে যোগাযোগ করবেন। তাই বিগ বস ১৯-এর জন্য হিমাংশী নারওয়ালকে অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা চলছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষার অবসান! ২৪ অগস্ট থেকে শুরু হচ্ছে বিগবস সিজন ১৯। যা কালার্স টিভিতে প্রিমিয়ার হতে চলেছে। পাশাপাশি এ বছর জিও টিভিতেও দেখা যাবে বিগবস সিজন ১৯। প্রতিবছরের মতো এ বছরও শো সঞ্চালনায় থাকছেন সলমান খান। তবে প্রথম থেকেই শোয়ের প্রতিযোগী কে কে হচ্ছেন, তা নিয়ে বিতর্ক চলছে। জানা যাচ্ছে, বলিউডের অনেক টেলিভিশন, সেলিব্রিটি, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রা এতে অংশ নেবেন। এখন আবার শোনা হচ্ছে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় নিহত বায়ুসেনা কর্মকর্তার বিধবা স্ত্রী হিমাংশী নারওয়ালও এই অনুষ্ঠানে অংশ নেবেন। যিনি খ্যাত নামা ইউটিউবার এলভিশ যাদবের কলেজ মেট ছিলেন। যিনি বিয়ের মাত্র ৭ দিনের মাথায় স্বামীকে হারিয়েছেন পহেলগাঁও হামলায়।

একটি সূত্রের খবর, “এখন নির্মাতারা এমন কয়েকজনকে নিয়োগ করতে চান যারা তাৎক্ষণিকভাবে দর্শকদের সঙ্গে যোগাযোগ করবেন। তাই বিগ বস ১৯-এর জন্য হিমাংশী নারওয়ালকে অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা চলছিল। তবে, এই বিষয়ে কোনও নিশ্চিতকরণ নেই।” হিমাংশীর স্বামী, নৌবাহিনীর একজন কর্মকর্তা বিনয় নারওয়াল, যিনি ২২ এপ্রিল, ২০২৫ তারিখে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হাতে নিহত হন। স্বামীকে হারানোর পর হিমাংশীকে তাঁর স্বামীর পাশে বসে কাঁদতে দেখা গিয়েছিল। এবং ছবিটি সোশ্যাল মিডিয়া তেও ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। বিয়ের ৭ দিনের মাথায় এই দম্পতি কাশ্মীরে তাঁদের হানিমুনে গিয়ে ছিলেন, তখনই এই ঘটনাটি ঘটে।

পহেলগাঁও হামলার পর, এলভিশ তার একটি ভ্লগে প্রকাশ করেছিলেন যে, হিমাংশি আমার কলেজের সহপাঠী ছিল। তবে ২০১৮ থেকে আমাদের মধ্যে আর কোনও কথা হয়নি। দিল্লির গুরগাঁও আমার শহর। আমরা অনেক সময় উপভোগ করেছি একসঙ্গে, আমরা একসঙ্গে মেট্রো স্টেশনে যেতাম।” খবর অনুযায়ী, শৈলেশ লোধা, গুরুচরণ সিংহ, মুনমুন দত্ত, লতা সাবেরওয়াল, ফয়সাল শেখ ওরফে মিস্টার ফয়সু, জান্নাত জুবায়ের, পুরভ ঝা, অপূর্ব মুখিজা এবং অন্যান্যদের বিগ বস ১৯-এর জন্য যোগাযোগ করা হয়েছে। তবে, এ বিষয়ে কোনও নিশ্চিতকরণ তথ্য নেই। তবে এর আগে, খবর ছিল যে এই বছর বিগ বস-এ কোনও ইউটিউবার, প্রভাবশালী দের দেখা যাবে না, তবে খবরগুলি মিথ্যা প্রমাণিত হয়েছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!