‘বিগ বস ৪’-এর ঘরে ইসলামি বিয়ে, বিচ্ছেদ, ১৪ বছর পর ফের বিয়ে করলেন সারা খান

হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ফের সানাইয়ের সুর। আইনি মতে বিয়ে সারলেন অভিনেত্রী সারা খান। গত ৬ অক্টোবর অভিনেতা-প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ফের সানাইয়ের সুর। আইনি মতে বিয়ে সারলেন অভিনেত্রী সারা খান। গত ৬ অক্টোবর অভিনেতা-প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। বিয়ের আগে এক বছর প্রেমের সম্পর্কে ছিলেন কৃষ এবং সারা। যদিও সারা এটি দ্বিতীয় বিয়ে। ৩৬ বছর বয়সী অভিনেত্রী ২০১০ সালে ইসলামিক রীতিতে অভিনেতা আলি মার্চেন্টকে বিয়ে করেছিলেন। তাও আবার বিগ বস ৪-এ থাকাকালীন। কিন্তু ২০১১ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। সুতরাং প্রায় ১৪ বছর পর ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ‘স্বপ্না বাবুল কা… বিদায়ি, ‘প্রীত সে বান্ধি ইয়ে ডোরি রাম মিলায়ি জোড়ি’ এবং’ শশুরাল সিমার কা-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত অভিনেত্রী সারা খান। গত ৬ অক্টোবর তাঁরা আইনিমতে বিয়ে করেছেন। যদিও

এই দম্পতি এখনও তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ছবি শেয়ার করেননি। সারা বিয়ের পর স্বামী কৃষ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি এবং কৃষ যে মুহূর্ত থেকে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন, সেই মুহূর্ত থেকেই তিনি তাঁর স্ত্রীর বলে নিজেকে ভেবে নিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ নিবন্ধন করা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মতো ছিল। আমি একজন সঙ্গীর মধ্যে আমি যা চেয়েছিলাম, তার সবকিছুই আছে তাঁর কাছে। আমার মনে হয় ধৈর্য ধরে অপেক্ষা করলে সঠিক মানুষটি এগিয়ে আসবে। আমার মনে হয় আমাদের সম্পর্ক এই জীবনেরও অতীত। এই সম্পর্কের মধ্যে আমি অনেক বড় হয়েছি। আমারও অনেক ভুল হয়েছে, কিন্তু কৃষকে আমার সেরা সিদ্ধান্ত বলে মনে হয়। আমরা প্রতিদিন একে অপরের কাছ থেকে শিখছি এবং এই বিয়ে সত্যিই প্রতিটি অর্থেই অংশীদারিত্বের অনুভূতি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Saaraa Khan (@ssarakhan)

অভিনেত্রী বিয়ে প্রসঙ্গে আরও জানান যে, ‘আমাদের কোর্ট ম্যারেজ একটি অন্তরঙ্গ ব্যাপার ছিল, তবে আমরা ডিসেম্বরে একটি জাঁকজমকপূর্ণ বিবাহের পরিকল্পনা করছি।’ প্রেমের গল্প সম্পর্কে বলতে গিয়ে সারা জানান যে, ‘এক বছর আগে একটি ডেটিং অ্যাপে কৃষের সঙ্গে আমার দেখা হয়েছিল। তার ছবি দেখার পরই আমার মনে এক ধরনের আত্মিক অনুভূতি জেগে ওঠে। এরপর আমাদের গল্প শুরু হয়। পরের দিনই আমরা দেখা করি, আমাদের বন্ধুত্ব গড়ায় প্রেমে। এরপর বিয়ের সিদ্ধান্ত নিই।’

এদিকে কৃষও একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, যিনি POW: Bandi Yuddh Ke এবং Yeh Jhuki Jhuki Si Nazar-এ অভিনয় করেছেন। তবে কৃষ তাদের প্রেমের গল্পটিকে একটি সত্যিকারের Gen-Z প্রেম হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, তাদের দুজনেরই একবার করে হৃদয় ভেঙেছে। তবে তিনি কখনও নিজেকে বিবাহিত মানুষ হিসেবে ভাবেননি, কারণ একজন একক মা তাকে বড় করেছেন। তাই ডেটিং অ্যাপে যখন তিনি সারার ছবি দেখতে পান, তখন তিনি তাৎক্ষণিকভাবে অভিনেত্রীর প্রতি একটি টান অনুভব করেছিলেন। এরপর তার সঙ্গে দেখা হওয়ার পর তাঁর জীবনে সবকিছু বদলে যায় এবং তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে তিনি তাকে ছেড়ে যেতে চান না। তাই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। কৃষ রামায়ণের লক্ষণ সুনীল লহরির একমাত্র সন্তান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের