আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে বিয়ের ১০ বছরে পাড়ি দিলেন বলিউডের অন্যতম পাওয়ারফুল দম্পতি বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। দশ বছরের বিবাহিত জীবনে তাঁরা তাঁদের তিন বছরের কন্যা দেবীর আশীর্বাদ পেয়েছেন। আর বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীকে খোলা চিঠি দিলেন বিপাশা। সঙ্গে স্বামীর সঙ্গে কাটানো একাধিক রোমান্টিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী। দুই বছর প্রেমের পর করণ ও বিপাশা ২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহবন্ধ নে আবদ্ধ হন করণ-বিপাশা। বিপাশার বাঙালি সংস্কৃতিকে সম্মান জানিয়ে সম্পূর্ণ বাঙালি ঐতিহ্যে তাঁরা বিয়ে করেন।

২০১৪ সালের হরর ফিল্ম ‘অ্যালোন’-এর সেটে করণ ও বিপাশার প্রথম দেখা হয়েছিল, তখনই তাঁদের মধ্যে প্রেমের সূত্রপাত। এরপর ২০১৫ সালের নববর্ষের প্রাক্কালে, থাইল্যান্ডের কো সামুইতে ছুটি কাটাতে গিয়ে করণ বিপাশাকে বিয়ের প্রস্তাব দেন। তাঁরা ভ্রমণে খুব ভালোবাসেন এবং প্রায়শই সমুদ্রতীরবর্তী স্থানে ছুটি কাটাতে যান। এখন মেয়েকে নিয়েও ছুটি কাটাতে যান। বিয়ের ছয় বছর পর তথা ২০২২ সালের ১২ নভেম্বর বিপাশা ও করণ তাঁদের আদরের কন্যাকে স্বাগত জানান। তাঁরা তাঁদের মেয়ের নাম রাখেন দেবী বসু সিং গ্রোভার। আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করেছিলেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

খোলামেলা পোশাকে, বেবি বাম্প দেখিয়ে কয়েকটি ফটোশুটের ছবি পোস্ট করে অভিনেত্রী তাঁর প্রেগনেন্সির খবর জানান। যাই হোক, আজ অভিনেত্রী তাঁর স্বামীর সঙ্গে কয়েকটি রোমান্টিক ছবি পোস্ট করে করণকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্টে লিখেছেন, “সবচেয়ে মিষ্টি মানুষটির সঙ্গে ১০ বছরের সুখ। ঈশ্বর জানতেন আমার সবচেয়ে বেশি কী প্রয়োজন ছিল। আমার জীবনটা ভালবাসা আর সরলতাকে ঘিরেই আবর্তিত। ছোট ছোট মুহূর্ত, জীবনের ছোট ছোট আনন্দ। তুমি প্রতিদিন এই সবকিছু দিয়ে আমাদের জীবন ভরিয়ে তোলো। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।”

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

নিরাপত্তায় গলদ, ‘কেশরি’র সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ বছর পর অজানা তথ্য ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ