Cocktail-2 তে কৃতি ও রশ্মিকার তুলনায় শাহিদের স্ক্রিন টাইম কম! বিপাশার পোস্টে বাড়ল জল্পনা

Share:

নিজস্ব  প্রতিনিধি: বলিউডে আবারও সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তৈরি হল নতুন বিতর্ক। অভিনেত্রী বিপাশা বসু-র একটি রিশেয়ার ঘিরে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা। সেই পোস্টে উঠে এসেছে শাহিদ কাপুর-এর আসন্ন ছবি নিয়ে কিছু অপ্রমাণিত দাবি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট রিশেয়ার করেন বিপাশা বসু। ওই পোস্টে দাবি করা হয়, শাহিদ কাপুর নাকি তাঁর আসন্ন ছবি Cocktail 2-এ নিজের স্ক্রিন টাইম নিয়ে অসন্তুষ্ট। পোস্টটি প্রথমে একটি সংবাদমাধ্যমের মাধ্যমে প্রকাশিত হয়েছিল, পরে তা বিপাশার প্রোফাইলেও দেখা যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় সেই পোস্টের স্ক্রিনশট। শুরু হয় নানা জল্পনা ও আলোচনা। পোস্টে উল্লেখ করা হয়, কৃতি স্যানন এই ছবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, যা অনেকটা আগের ‘ককটেল’ ছবিতে দীপিকা পাড়ুকোন-এর জনপ্রিয় চরিত্রের মতো। অন্যদিকে রশ্মিকা মন্দানা-কেও একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ভূমিকায় দেখা যাবে বলে দাবি করা হয়েছে। 

আরও পড়ুন:রণবীরই ‘লাকি চার্ম’! বলিউডে নিজের সাফল্যের আসল কারণ ফাঁস করলেন ম্রুণাল ঠাকুর

পোস্টে আরও বলা হয়, কৃতি ও রাশমিকার মধ্যে অফ-স্ক্রিনেও ভালো সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে তারা একসঙ্গে কাজ করতে আগ্রহী। এমনকি ফারহান আখতার-এর পরিকল্পিত ছবি ‘Jee Le Zaraa’-তেও তাদের দেখা যেতে পারে বলে ইঙ্গিত করা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়, শহিদ কাপুরের চরিত্র তুলনামূলকভাবে কম গুরুত্ব পাওয়ায় তিনি নাকি কিছুটা অসন্তুষ্ট এবং সেটে মতবিরোধের ঘটনাও ঘটেছে। যদিও এই সমস্ত তথ্য এখনও পর্যন্ত অপ্রমাণিত এবং কোনও সরকারি নিশ্চিতকরণ নেই। অন্যদিকে, বিপাশা বসুর এই পোস্ট নিয়েও উঠেছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, এটি হয়তো ভুলবশত বা অনিচ্ছাকৃতভাবে শেয়ার হয়ে থাকতে পারে। বহু অনুরাগী তাঁর পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, কোনও পোস্ট শেয়ার করা মানেই সেই মতের সমর্থন নয়।এখনও পর্যন্ত এই বিষয়ে বিপাশা বসু প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি বা ব্যাখ্যা দেননি। ফলে গোটা ঘটনাটি ঘিরে জল্পনা আরও বেড়েই চলেছে।সব মিলিয়ে, একটি সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে বলিউডে বড় বিতর্কের জন্ম দিতে পারে, তারই সাম্প্রতিক উদাহরণ এই ঘটনা।      

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি