হিরণের বিয়ে-বিতর্কে নয়া মোড়, গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন, কবে শুনানি?

জানা যাচ্ছে, আগামী ৪ ফেব্রুয়ারি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে হিরণের আগাম জামিনের শুনানি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাই থেকে ফিরেই কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হয়েছেন অভিনেতা-বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের করা মামলার প্রেক্ষিতেই গ্রেফতার রুখতে আগাম জামিনের আবেদন করেছেন হিরণ। জানা যাচ্ছে, আগামী ৪ ফেব্রুয়ারি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে হিরণের আগাম জামিনের শুনানি হবে। গত সপ্তাহে আনন্দপুর থানায় অভিনেতা ও তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন অভিনেতা বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা। বুধবার অভিনেতা আইনজীবী দ্রুত শুনানি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আদালত কে জানান, তাঁর মক্কেল এখন বিজেপি বিধায়ক। তা জানিয়েই তিনি হিরণের আগাম জামিনের জন্যে দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি সেনগুপ্ত মামলার অনুমতিও দেন। এখন খবর, আগামী ৪ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, বারাণসীর ঘাটে দ্বিতীয়বার বিয়ে করেছেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই ছবি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কাউকে না জানিয়ে চুপিচুপি হাঁটুর বয়সী ঋতিকা গিরির সঙ্গে বিয়ে সেরেছেন খড়গপুরের বিজেপি বিধায়ক। যিনি তাঁর ব্যক্তিগত আপ্তসহায়ক ছিলেন। তাঁর সঙ্গেই দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল হিরণের। অথচ প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনও তাঁর ডিভোর্স হয়নি। ঋতিকা তাঁর মেয়ের থেকে ২ বছরের বড়, এমনটাই দাবি করেন নায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা। এছাড়াও সম্পর্কে থাকাকালীন তাঁকে এবং তাঁদের মেয়েকে শারীরিক ভাবে অত্যাচার করতেন হিরণ, সেই অভিযোগ নিয়ে গত সপ্তাহে আনন্দপুর থানায় হিরণ ও ঋতিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অনিন্দিতা। এই নিয়ে জল অনেক গড়িয়েছে। কিন্তু তা সত্ত্বেও মুখ খোলেন নি হিরণ।

এমনকী ঋতিকাকে বিয়ের ছবি গুলি নিজে পোস্ট করে নিজেই মুছে দেন। অন্যদিকে হিরণের চুপ থাকার সুযোগে ঋতিকা বলেন, হিরণের সঙ্গে তার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। তাঁরা ৫ বছর ধরে একসঙ্গে থাকছেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এত কিছুর পর অবশেষে গত বুধবার বাংলার একটি সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন হিরণ চট্টোপাধ্যায়। বুধবার (২৮ জানুয়ারি) হিরণ চট্টোপাধ্যায় জানান, এত দিন তিনি চেন্নাইয়ে ছিলেন। এখন কলকাতায় আছেন। তবে তিনি বিচারাধীন কোনও বিষয় নিয়ে মন্তব্য করবেন না। আদালতের অসম্মান তিনি করবেন না। তবে কোলকাতা ফেরার পর এখনও অনিন্দিতা এবং তাঁর মেয়ে নিয়াসার সঙ্গে যোগাযোগ করেননি হিরণ।

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির