কাছের মানুষকে হারালেন ববি দেওল

এদিকে খুব শীঘ্রই সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল, অভিনেত্রী পুনম ধিলোনের মেয়ে পোলোমির সঙ্গে 'দোনো' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইপোর নতুন ছবির ট্রেলার লঞ্চের দিনেই কাছের মানুষকে হারালেন ববি দেওল। বর্তমানে দেওল পরিবারে বইছে খুশির আবহাওয়া। সানি দেওলের ছবি ‘গদর ২’ ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। দিন দুয়েক আগেই ‘গদর ২’-এর সাফল্যে মুম্বইতে জমকালো পার্টির আয়োজন করেছিলেন সানি দেওল। যেখানে উপস্থিত ছিলেন, বলিউডের তিন খান থেকে শুরু করে একাধিক বলিউড তারকারা। আপাতত সেই আনন্দেই ভাসছেন দেওল পরিবার। এদিকে খুব শীঘ্রই সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল, অভিনেত্রী পুনম ধিলোনের মেয়ে পোলোমির সঙ্গে ‘দোনো’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করতে চলেছেন।

আজ হয়ে গেলো দোনো ছবির ট্রেলার লঞ্চ। সানির বড় ছেলে করণ দেওল তেমন সাফল্য অর্জন করতে পারেনি, তাই এবার দেখার পালা বাবা-দাদা-কাকার মতো কতটা অভিনয়ে দাপুটে রাজবীর। যাই হোক, আজ ‘ডোনো’র ট্রেলার লঞ্চে পুনম ধিলোনের সঙ্গে উপস্থিত ছিলেন সানি দেওলও। সঙ্গে ছিলেন অবনীশ বরজাতিয়াও। সানি দেওলের ছেলে, রাজবীর দেওল, অবনীশ বরজাতিয়া পরিচালিত আসন্ন ছবি ‘ডোনো’ দিয়ে তার অভিনয় যাত্রা শুরু করতে চলেছেন৷ গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্টের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। একটি ছবিতে সানি দেওলকে রাজবীর এবং করণ দেওলের হাত ধরে, থাকতে দেখা গিয়েছে। সানি ও পুনম এককালে একাধিক ছবি জুটি বেঁধে করেছেন। এবার তাঁদের ছেলে-মেয়েদের জুটি বাঁধার পালা।

এদিকে এত খুশির পরেও দুঃখী ববি দেওল, কারণ গত ২ সেপ্টেম্বর তাঁর শাশুড়ি, মারলিন আহুজা মারা গিয়েছেন। দীর্ঘ অসুস্থতার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ববি তানিয়া আহুজাকে বিয়ে করেছেন, যিনি তানিয়া দেওল নামে পরিচিত। তানিয়া দেওল হচ্ছেন বহু কোটিপতি ব্যাঙ্কার, প্রয়াত দেবেন্দ্র আহুজার একমাত্র কন্যা, যিনি সেঞ্চুরিয়ান ব্যাঙ্কের প্রবর্তক ছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে