‘আমাকে কাস্ট করার সামর্থ্য নেই বলিউডের’, মন্তব্যের সঠিক ব্যাখ্যা দিলেন মহেশবাবু

আমি হিন্দিতে অনেক অফার পেয়েছি, কিন্তু আমি মনে করি না তাঁরা আমাকে সামর্থ্য করতে পারবে। তাই আমি এমন একটি শিল্পে কাজ করে আমার সময় নষ্ট করতে চাই না যা আমাকে বহন করতে পারবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর বিতর্কিত ‘বলিউডের আমাকে পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য নেই’-মন্তব্যটি গোটা দেশে রীতিমতো তাণ্ডব ফেলে দিয়েছিল। এত ঘ্যাম, অহংকার ভালো নয়, এমনটাও শুনতে হয় নায়ককে। এই মন্তব্য ঘিরে ক্ষিপ্ত হয়ে গিয়ে ছিলেন একাধিক বলিউড পরিচালকও।অভিনেতা বলিউডকে রীতিমতো অসম্মান করেছে বলেও একের পর এক অভিযোগ ওঠে। কিন্তু নায়ক তাঁর মন্তব্যে অটুট ছিলেন। অবশ্য পরে, অভিনেতা নিজেই জানিয়ে ছিলেন তাঁর এহেন মন্তব্য একেবারেই কাউকে অসম্মান করার জন্য নয়, তাহলে ঠিক কী বলতে চেয়েছিলেন অভিনেতা? মহেশবাবু দক্ষিণের অন্যতম বড় সুপারস্টার। তাঁর ড্যাশিং চেহারা এবং অভিনয় দক্ষতার জন্য সারা বিশ্বে একটি বিশাল অনুরাগী রয়েছে তাঁর।

তবে যেখানে দক্ষিণের বেশিরভাগ স্টারেরা বলিউডে ঝুঁকছেন, সেখানে দক্ষিণের অনেক তারকাই নিজের শিল্প জগতকে সম্মান জানিয়ে বলিউডে ঝুঁকতে চাননি, মহেশ বাবুও তাঁদের মধ্যে একজন। দক্ষিণের সবচেয়ে বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও, তিনি কোনও হিন্দি সিনেমা করেননি। তবে বেশ কয়েকটি ছবিতে অফার পেয়েছিলেন তিনি। অভিনেতা শুধুমাত্র তেলেগু সিনেমাই করতে চান, যা তাঁকে প্যান ইন্ডিয়া তারকা বানিয়ে তুলবে। একবার মহেশ বাবুকে বলিউড ডেবিউ সম্পর্কে জিজ্ঞাসা হলে তিনি বলেছিলেন, বলিউডে কাজ করে তিনি নিজের সময় নষ্ট করতে চান না। বলিউড তাঁকে বহন করতে পারবে না।

হিন্দি অভিষেক নিয়ে মহেশ বাবুর ভাইরাল মন্তব্যটি ছিল ‘বলিউড আমাকে সামলাতে পারবে না’। অভিনেতার কথায়, “আমি হিন্দিতে অনেক অফার পেয়েছি, কিন্তু আমি মনে করি না তাঁরা আমাকে সামর্থ্য করতে পারবে। তাই আমি এমন একটি শিল্পে কাজ করে আমার সময় নষ্ট করতে চাই না যা আমাকে বহন করতে পারবে না। আমি এখানে (দক্ষিণে) অনেক স্টারডম এবং সম্মান পেয়েছি, তাই আমি আমার ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোনও ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিনি। আমি সবসময় ফিল্ম করার এবং বড় হওয়ার কথা ভেবেছি। আমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে।” আর অভিনেতার এই মন্তব্য দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বেশ কয়েকজন অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা তাঁর মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিল। তবে পরে তিনি স্পষ্ট করেছিলেন যে, তিনি ঠিক কী বোঝাতে চেয়েছিলেন। সুপারস্টার বলেন, ‘আমি সবসময় তেলেগু ছবি করতে চেয়েছি। এবং আমি সবসময়ই কামনা করি তেলেগু সিনেমা সারা দেশে ভালো ব্যবসা করুক। কিন্তু আমার অন্য ভাষার সিনেমাকে অসম্মান করার সাধ্য নেই।’ অভিনেতার দলও পরে স্পষ্ট করেছে যে, অভিনেতার মন্তব্যটি অনুপাতের বাইরে ছিল এবং তিনি কখনই অন্য ভাষাকে ছোট করতে চাননি। তিনি সিনেমা ভালোবাসেন এবং সমস্ত ভাষাকে সম্মান করেন। তবে তিনি যেখানে কাজ করছেন সেখানেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই