Look Back 2024: বছর জুড়ে টলিউড-বলিউডে দাম্পত্য সম্পর্কে ভাঙন

তারকাদের সম্পর্কের টানাপোড়েন বছরভর চলতেই থাকে। তেমনি ২০২৪ সালে বলিউড-টলিউডে জুড়ে বহু তারকার ঘর ভেঙেছে, ভেঙেছে সংসারও। তালিকায় আছেন, কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্কের টানাপোড়েন বছরভর চলতেই থাকে। তেমনি ২০২৪ সালে বলিউড-টলিউডে জুড়ে বহু তারকার ঘর ভেঙেছে, ভেঙেছে সংসারও। তালিকায় আছেন, কারা? চটজলদি দেখে নিন…..

টলিউডের বিচ্ছেদ

যিশু-নীলাঞ্জনা

২০ বছরের দাম্পত্য জীবনে ভাঙন। কয়েক মাসের মাথায় যেন সব লণ্ডভণ্ড। তবে যিশু-নীলাঞ্জনার দাম্পত্য ভাঙনের কারণ জানা নেই। ২০০৪ থেকে ২০২৪-এই দীর্ঘ দুই দশক তাঁদের সম্পর্ক বারংবার উদাহরণ হয়ে উঠেছে। তাই তাঁদের বিচ্ছেদের খবরে তোলপাড় চারিদিক। শোনা গিয়েছে, যিশুর কোনও বিবাহবহির্ভূত সম্পর্কের জন্যেই তাঁদের বিচ্ছেদ ঘটছে।যদিও এ ব্যপারে যিশু এবং নীলাঞ্জনা কেউই কোনও ঘোষনা দেননি।

অর্ণব-ঈপ্সিতা

কাগজে কলমে চার-হাত এক হয়েছিল তাঁদের। কিন্তু বিয়ে পর্যন্ত এগোল না তাঁদের সম্পর্ক। শেষ জুটিকে দেখা গিয়েছিল ‘জল থইথই ভালবাসা’ ধারাবাহিকে। সদ্যই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। একটি সাক্ষাৎকারে ঈপ্সিতা জানিয়েছিলেন , ‘অর্ণবের মনে হয়েছিল আমরা একসঙ্গে থাকতে পারব না। তাই দুজনা এমনটা সিদ্ধান্ত নিয়েছি।’ ইতিমধ্যেই তাঁদের ডিভোর্সের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

সোহিনী-কল্লোল

নানা বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শোনা যাচ্ছে, ভাঙতে বসেছে অভিনেত্রী সোহিনী গুহ রায় এবং কল্লোল চৌধুরীর দাম্পত্য। ২০২১ সালে বিয়ে করেছিলেন জুটি। সূত্রের খবর, তাঁরা আর একসঙ্গে থাকেন না। দুজন দুজনকে আনফলো করেছেন অনেকদিন।

ঋষি কৌশিক-দেবযানী

চলতি বছরেই ১২ বছরের দাম্পত্য ভেঙেছে ঋষি কৌশিক-দেবযানীর। বিষয়টা নিজের মুখেই জানিয়েছেন তারকা জুটি।

বলিউড বিচ্ছেদ

এ বছর ঘর ভেঙেছে বলিউডের একাধিক তারকা জুটির। দীর্ঘদিন সংসারের পরে তাঁদের ভাঙন ভক্তদের অবাক করেছে। তাঁরা কারা?

এ আর রহমান ও সায়রা বানু
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ আর রহমান ১৯৯৫ সালে মাত্র ২৮ বছর বয়সে সায়রা বানুকে বিয়ে করেছিলেন। দম্পতি প্রায় তিন দশকের প্রেম এবং লালিত একত্রিত হওয়ার পরে চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘোষণা করেছেন।

হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ

ক্রিকেট এবং ভারতীয় সিনেমার মিলন কমন বিষয়। ২০২১ সালে গর্ভবতী হওয়ার পরেই তড়িঘড়ি বিবাহ করেন মাস্টার ব্লাস্টার ক্রিকেটার হার্দিক পান্ডিযা এবং মডেল অভিনেত্রী নাতাসা স্ট্যানকোভিচকে। বেবি হওয়ার পরে সামাজিকভাবে বিবাহ করেন তাঁরা। কিন্তু টিকল না তাঁদের সম্পর্ক। চলতি বছরেই বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তারকা জুটি।

সানিয়া মির্জা এবং শোয়েব মালিক

তাঁদের বিচ্ছেদের গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। অবশেষে চলতি বছর তাঁরা তাঁদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। টেনিস তারকা সানিয়া মির্জার প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার স্বামী শোয়েব মালিকের ফের বিয়ে করেন। তারা ১৪ বছর ধরে দাম্পত্য শেষ করেন।। এই দম্পতির একটি ছেলে আছে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত ভারত ও পাকিস্তান উভয়ের তারকাদের ভক্তদের আতঙ্কিত করেছিল।

দিলজিৎ কৌর এবং নিখিল প্যাটেল

টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর ২০২৩ সালে ব্যবসায়ী নিখিল প্যাটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু বিয়ের প্রথম বছরেই স্বামীর সম্বন্ধে একাধিক অভিযোগের এনে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন দিলজিৎ।

এশা দেওল এবং ভরত তখতানি

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর কন্যা অভিনেত্রী এশা দেওল তাঁর স্বামী ব্যবসায়ী ভারত তখতানির সঙ্গে এ বছরেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তাঁদের স্কুলে শুরু হওয়া প্রেমের সম্পর্ক এবং তাদের রুপকথার মতো বিয়ের অনুষ্ঠান এখন পুরোটাই অতীত। তাঁরা একটি কন্যা এবং একটি পুত্র সন্তানের বাবা-মা।

ইশা কোপ্পিকার এবং টিমি নারাং

বিয়ের চৌদ্দ বছর পর অভিনেত্রী ইশা কোপ্পিকার এবং হোটেল মালিক টিমি নারাং-এর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাঁরা তাঁদের বিবাহ বিচ্ছেদের বিষয়টা আড়ালে রেখেছিলেন।

রাজীব সেন এবং চারু অসোপা

রাজীব সেন এবং টিভি অভিনেত্রী চারু অসোপার বিচ্ছেদের মামলা ২০২৪ সালে শেষ হয়েছে।

নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং আলিয়া সিদ্দিকী

দীর্ঘ সময় আইনি লড়াইয়ের পর নওয়াজউদ্দিন সিদ্দিক এবং তার স্ত্রী আলিয়া বিচ্ছেদ হয়েছে ২০২৪ সালে৷

ইমরান খান এবং অবন্তিকা মালিক

ইমরান খান, প্রাক্তন অভিনেতা, এবং অবন্তিকা মালিক কিশোর বয়স থেকে একে অপরকে ডেট করার পরে আলাদা হয়ে গিয়েছেন। ২০২৪ তাঁদের বিচ্ছেদের মামলা চূড়ান্ত হয়েছে।

ধনুশ এবং ঐশ্বরিয়া রজনীকান্ত

প্রায় দুই বছর আলাদা থাকার পর, অভিনেতা ধনুশ এবং ঐশ্বর্য রজনীকান্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসেই তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চূড়ান্ত হয় এবং তাঁরা ডিভোর্স পায়।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে