অভিনেত্রী শেহনাজ গিলের বাবাকে প্রাণনাশের হুমকি, অভিযোগ দায়ের

জানা গিয়েছে, এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি ফোনে সন্তোখকে গালিগালাজ করে বলেছে যে, তিনি সন্তোখকে দীপাবলির আগেই মেরে ফেলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক মৃত্যু হুমকিতে কোণঠাসা বলিউড। প্রথমে পাঞ্জাবি গায়ক সিধুকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের লাগাতার গুলি বর্ষণ করে খুন। তারপর বলিউড সুপারস্টার সলমন খান এবং তাঁর বাবা সেলিম খানের উদ্দেশ্যে মৃত্যু হুমকির চিঠি পাঠানো, এরপর বলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে মৃত্যুর হুমকির উদ্দেশ্যে চিঠি পাঠানো সবটা নিয়েই বলিউডে একেবারে বিধ্বস্ত। লরেন্সই পুরো ষড়যন্ত্রের মালিক কিনা তা স্পষ্ট নয়। সলমনকে তো প্রকাশ্যে দিবালোকে হত্যারও চেষ্টা করা হয়েছিল। কোনমতে তিনি বেঁচে যান। এমনকি একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফেসবুকের মাধ্যমে ভিকি-ক্যাটরিনাকেও মেরে দেখার হুমকি দিয়েছিল।

তবে ওই ব্যক্তিকে খুঁজে গ্রেফতার করা হয়। এবার ফের অজ্ঞাত পরিচয় একটি ব্যক্তি দ্বারা মৃত্যুর হুমকি পেলেন অভিনেত্রী শেহনাজ গিলের বাবা সন্তোখ সিং। সম্প্রতি পাঞ্জাবের বিয়াস থেকে তারানে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে থেকে জানা গিয়েছে, একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সন্তোখকে ফোন করে অবমাননাকর ভাষা ব্যবহার করে মৃত্যু হুমকি দিয়েছেন। আপাতত অভিনেত্রীর বাবা তাঁর বাসস্থানের কাছের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে অভিনেত্রীর বাবা সন্তোখের দাবি, তিনি এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এবং এমনকি ডিসেম্বরে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার জন্যেও তাঁকে আক্রমণ করা হয়েছিল। জানা গিয়েছে, এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি ফোনে সন্তোখকে গালিগালাজ করে বলেছে যে, তিনি সন্তোখকে দীপাবলির আগেই মেরে ফেলবে।

সন্তোখ এর আগে ২০২১ সালের ২৫ শে ডিসেম্বর দুই অজানা লোকের দ্বারা আক্রমিত হয়েছিলেন। তিনি যখন অমৃতসর থেকে বিয়াসে যাওয়ার পথে গাড়ি থামিয়েছিলেন তখনই তাঁকে আক্রমণকারীরা লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ তদন্তের পরে জানতে পেরেছিলেন যে, আক্রমণকারীরা অমৃতসরের বাসিন্দা। সন্তোখের বডিগার্ডরা যখন ওয়াশরুমে গিয়েছিলেন তখনই তাঁকে আক্রমণ করেন আততায়ীরা। কোনোভাবে তিনি বেঁচে ফেরেন। এমনকি তাঁর গাড়ি লক্ষ্য করে চারটি গুলিও ছুড়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু