দেশের একাধিক প্রেক্ষাগৃহে অমিতাভের ১১ টি আইকনিক ছবির প্রদর্শন

৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। মোট ৪ দিনের এই ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে, অমিতাভের ফিল্মোগ্রাফি থেকে নেওয়া ১১ টি আইকনিক চলচ্চিত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ অক্টোবর জন্মের ৮০ তম বর্ষে পদার্পণ করবেন গোটা দেশের মেগাস্টার অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন নামটি শুনলেই প্রথমে মনে আসে, অভিনয়ের দেবতা। বলিউডের কিংবদন্তি শেহনশাহ। দেখতে দেখতে ৮০ বছরে পদার্পণ করবেন নায়ক আর কিছুদিন পরেই। সুতরাং এই বছর যে তাঁর জন্মদিন বিশেষভাবেই উদযাপন করা হবে তা বলাই বাহুল্য। প্রায় কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন অমিতাভ বচ্চন। এখনও তাঁর অভিনয় হারিয়ে দিতে পারে বলিউডের একাধিক তারকাদের। এই বয়সেও তাঁর এত ফিটনেস দেখে হার মানে বলিউডের ছয়প্যাক ফিগার বিশিষ্ট একাধিক তারকারা। তাই তো আজও সিনেমা থেকে বিজ্ঞাপন একাধিক বিনোদন মাধ্যমে দাপিয়ে রাজত্ব করে বেড়াচ্ছে নায়ক। শোনা যাচ্ছে, তাঁর অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উপলক্ষে ‘ফিল্ম হেরিটেজ অফ ফাউন্ডেশন’ আগামী মাসেই একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।

যা চলবে ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। মোট ৪ দিনের এই ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে, অমিতাভের ফিল্মোগ্রাফি থেকে নেওয়া ১১ টি আইকনিক চলচ্চিত্র। যা ভারতের ১৭ টি শহরের পিভিআর সিনেমার ২২ টি স্ক্রিনে প্রদর্শিত হবে। যার মধ্যে আছে, ডন, কালা পাথর, কালিয়া, কাভি কাভি, অমর আকবর অ্যান্টনি, নামক হালাল, অভিমান, দিওয়ার, মিলি, সত্তে পে সাত্তা এবং চুপকে চুপকে। এছাড়াও, অমিতাভের জন্মদিন উপলক্ষ্যে মুম্বইয়ের জুহু পিভিআর সিনেমাসে অমিতাভ বচ্চনের স্মৃতিচিহ্নের একটি বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হবে। যা আয়োজন করবে এসএমএম আউসাজা।

উল্লেখ্য, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন হল একটি অ লাভজনক সংস্থা যা ২০১৪ সালে শিবেন্দ্র সিং দুঙ্গারপুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল৷ এটি চলমান চিত্রের সংরক্ষণ, পুনরুদ্ধার এবং সচেতনতা তৈরির জন্য আন্তঃবিষয়ক প্রোগ্রামগুলি বিকাশে সহায়তা করে। অমিতাভ বচ্চনের একটি বিশাল ৭ ফুট স্ট্যান্ডী থাকবে, শাহেনশাহ পোশাকে। এদিকে, কাজের ফ্রন্টে, অভিনেতা সারা বছর নিজেকে ব্যস্ত রাখেন বিভিন্ন কাজের মাধ্যমে। এই মুহূর্তে তিনি বিখ্যাত গেম শো কৌন বনেগা ক্রোড়পতি হোস্ট করছেন। সম্প্রতি, তাঁর অভিনীত ‘গুডবাই’ রিলিজ করবে। যেখানে রশ্মিকা মান্দান্না এবং নীনা গুপ্তাও অভিনয় করছেন। এছাড়াও তিনি সূরজ বরজাত্যার সঙ্গে উনচাই, দীপিকা পাড়ুকোনের সঙ্গে ইন্টার্ন রিমেক এবং প্রভাস এবং দীপিকার সঙ্গে প্রজেক্ট কে-তেও কাজ করছেন।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!