চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আট বছরের প্রস্তুতি আর স্বপ্নকে পর্দায় রূপ দিতে চলেছেন অভিনেতা-পরিচালক রীতেশ দেশমুখ। সম্প্রতি মুক্তি পেয়েছে ছত্রপতি শিবাজী মহারাজের জীবনী অবলম্বনে তৈরি ঐতিহাসিক মহাকাব্যিক চলচ্চিত্র ‘রাজা শিবাজী’র ট্রেলার। ছবির পরিচালক এবং মূল চরিত্রে রয়েছে রীতেশ নিজেই। তবে ছবিতে রয়েছে আরও চমক। ছবিতে শিবাজী মহারাজের স্ত্রী তথা নায়িকার ভূমিকায় অভিনয় করছেন রীতেশের স্ত্রী জেনেলিয়া দেশমুখ, পাশাপাশি ছত্রপতির ছোট বেলার চরিত্রে অভিনয় করেছে রীতেশের ছোট ছেলে রাহিল। সুতরাং ছবি নিয়ে উত্তেজনার শেষ নেই ভক্তদের। কিন্তু ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। যদিও সমালোচনার কড়া জবাব দিয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখ। কিন্তু বিতর্কটা ঠিক কী নিয়ে?

 

অভিনেতার ‘ওয়াঘ নখ’ নিয়ে, যেটি ঐতিহাসিক, নখ-আকৃতির ছোরা। যা ছত্রপতি শিবাজী মহারাজ ১৬৫৯ সালের প্রতাপগড়ের যুদ্ধে বিজাপুরের সেনাপতি আফজাল খানকে হত্যা করতে ব্যবহার করেছিলেন। ট্রেলার দেখে অনেকেই দাবি করেছেন, আফজল খান আক্রমণ করার আগে পর্যন্ত ছত্রপতি শিবাজী মহারাজ ‘ওয়াঘ নখ’টি লুকিয়ে রেখেছিলেন। এছাড়া বিজেপি নেতা সুরেশ নাখুয়াও টুইটে রীতেশের বিরুদ্ধে ছত্রপতি শিবাজী মহারাজের ইতিহাসকে বিকৃত ও অপমান করার অভিযোগ তুলে লিখেছেন, ‘রীতেশ দেশমুখের ছবির ট্রেলারে দেখানো হয়েছে, আক্রমণের আগে ছত্রপতি আফজাল খানের সামনে প্রকাশ্যে ‘ওয়াঘ নখ’ প্রদর্শন করছেন। কিন্তু ঐতিহাসিক সত্য হল, ‘ওয়াঘ নখ’ লুকানো ছিল এবং আফজালকে আক্রমণের পরেই এটি ব্যবহার করেন শিবাজী। কেন অভিনেতা মহারাষ্ট্রের ইতিহাস এইভাবে বিকৃত করলেন?’

 

এর উত্তরে অভিনেতার জবাব, ‘শ্রদ্ধেয় স্যার, অনুগ্রহ করে ১ মে ছবিটি দেখুন। আপনার প্রশ্নের উত্তর সিনেমার মধ্যেই আছে। আশা করি আপনি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে ছবিটি উপভোগ করবেন। জয় শিবরাই।’ যদিও নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে, ‘রীতেশের চেহারায় রাজকীয় আভা নেই, যা শিবাজি মহারাজের চরিত্রের জন্য প্রয়োজন। তিনি এই চরিত্রে ‘মিসফিট’ বা ‘অযোগ্য’। শিবাজি মহারাজের মতো একজন বীর যোদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য যে শারীরিক ভাষা এবং কণ্ঠস্বরের গাম্ভীর্য প্রয়োজন, রীতেশের মধ্যে তার অভাব রয়েছে। ছবিতে ​ছত্রপতি শিবাজিকে ‘অপমান’ করা হচ্ছে। ছত্রপতি শিবাজি মহারাজের তেজ এবং ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে রীতেশ একেবারেই ‘অনুপযুক্ত’। এটা মারাঠা ইতিহাসের অপমান।’ যাই হোক, ‘রাজা শিবাজী’ ছবিতে একটি শক্তিশালী স্টারকাস্ট রয়েছে। ছবিটিতে সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন এবং বিদ্যা বালানের পাশাপাশি মহেশ মাঞ্জরেকর, শচিন খেদেকর, বোমান ইরানি, ভাগ্যশ্রী, ফরদিন খান, জিতেন্দ্র জোশী এবং অমল গুপ্ত রয়েছে। চলচ্চিত্রটি ১ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত, যা মারাঠি, হিন্দি এবং তেলুগু ভাষায়।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ