৫৮ বছরে এসেও ফের বাবা হতে চলেছেন গোবিন্দা

চিচি, যখন আমার পেটে যশ ছিল, তখন ধর্ম জির ছবি দেখিয়ে এত সুন্দর একটি প্রোডাক্ট বের করেছি, এবার ধর্মজীকে সামনে দেখে দেখছি, এবার চলো বাড়িতে গিয়ে আবারও কিন্তু পণ্য উৎপন্ন করি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশি দশকের বলিউডের অন্যতম সুপারস্টার গোবিন্দা, যাঁর খ্যাতি আজও সমপরিমাণে বহাল। তবে বর্তমানে বড়পর্দায় তাঁর রং মিশাল কিছুটা ফিকে হলেও একটুকুও হারায়নি তাঁর ক্যারিশ্মা। সেই যুগের বলিউডের অন্যতম ডান্সিং বাদশা হিসেবে প্রথমেই নাম যায় গোবিন্দার, তাঁর কৌতুক অভিনয় থেকে শুরু করে রোমান্টিক দৃষ্টিভঙ্গি সবটাই মানুষকে একেবারে ঝড়ের বেগে আকৃষ্ট করেছিল। করিশ্মা কাপুর, রানী মুখোপাধ্যায়, ঐশ্বর্য রাই বচ্চন, নম্রতা কউর, জুহি চাওলা একাধিক নব্বই দশকের সুপারস্টার অভিনেত্রীদের সঙ্গে তাঁর রসায়ণ সত্যই আকাশছোঁয়া ছিল।

তবে বহুদিন বড়পর্দা থেকে ইতি টেনেছেন তিনি, কিন্তু তাঁর ক্যারিশ্মা একচুলও কমেনি। তবে বড়পর্দায় তাঁকে না দেখা গেলেও মাঝে মধ্যেই তাঁর দেখা মেলে নানা রিয়েলিটি শোয়ের মঞ্চে। কখনও অতিথি হয়ে উপস্থিত হন তিনি আবার কখনও বিচারক আসেন তিনি। তবে সম্প্রতি মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল 13’-এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন হিরো নং ওয়ান, তাও আবার একা নন, একেবারে সপরিবারে। যদিও এখনও এই এপিসোড সম্প্রচারিত হয় নি, আগামিকাল সম্প্রচারিত হতে চলেছে এই এপিসোড।

আসন্ন ‘হিরোস নং 1’ পর্বে বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে, বলিউডের দুই সুপারস্টার গোবিন্দ এবং ধর্মেন্দ্রকে। এছাড়া থাকবেন গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা এবং তাঁদের ছেলে যশবর্ধন। এপিসোডের নতুন প্রোমো সম্প্রতি চ্যানেলের অনলাইন পেইজে শেয়ার করা হয়েছে। তবে এই এপিসোডেই গোবিন্দার স্ত্রী ঘটালেন অবাক এক কাণ্ড। যদিও এই প্রথম নয়, গোবিন্দা ও তাঁর স্ত্রী একসঙ্গে একাধিক শোতে উপস্থিত হয়েছেন, তবে অভিনেতার ছেলে যশবর্ধনের এটি প্রথম টেলিভিশন উপস্থিতি।

একবার একটি পুরানো ভিডিওতে, সুনিতা এবং গোবিন্দা শেয়ার করেছিলেন যে, যশের সময় সুনীতা যখন গর্ভবতী ছিলেন, তখন ধর্মেন্দ্রের একটি ছবি সুনীতার সামনে রেখেছিলেন গোবিন্দা, যাতে তাঁর পুত্র ধর্মেন্দ্রর মতো সুদর্শন হয়। সর্বশেষ পর্বে, যশবর্ধন যখন মঞ্চে প্রবেশ করেন, তখন এই শোয়ের হোস্ট আদিত্য নারায়ণ সবাইকে পুরনো গল্পের কথা মনে করিয়ে দেন। এর প্রতিক্রিয়ায়, সুনিতা একটি নতুন পরামর্শ দিয়ে বলেন, “চিচি, যখন আমার পেটে যশ ছিল, তখন ধর্ম জির ছবি দেখিয়ে এত সুন্দর একটি প্রোডাক্ট বের করেছি, এবার ধর্মজীকে সামনে দেখে দেখছি, এবার চলো বাড়িতে গিয়ে আবারও কিন্তু পণ্য উৎপন্ন করি।’ সুনীতার এই কথা শুনে রীতিমতো হতবাক সবাই এবং হাসতে হাসতে লুটোপুটি সবাই। সুনীতার এই প্রতিক্রিয়ায় ইন্ডিয়ান আইডল ১৩-এর বিচারক নেহা কক্কর এবং বিশাল দাদলানি তাঁদের আসন থেকে লাফিয়ে ওঠেন এবং নেহা বললেন, “ইয়ার এই মহিলা।”

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

‘লালবাগচা রাজা’র বিসর্জনে চোরের উপদ্রব, ভিড়ের সুযোগে ২০০ মোবাইল গায়েব, গ্রেফতার ১৮

ভাতের সঙ্গে জমজমাটি, অল্প সময়েই বানিয়ে ফেলুন ঝুরো ডিম-পেঁয়াজ পোস্ত

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন