সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

Share:

নিজস্ব প্রতিনিধি:  সম্পত্তি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই প্রমাণই মিলল ফের একবার। অ্যালিগড়ে পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন ‘জোশ’ খ্যাত অভিনেতা  চন্দ্রচূড় সিংহ। শাহরুখ খানের সহ অভিনেতার অভিযোগের ভিত্তিতে সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। 

অভিযোগে চন্দ্রচূড় সিংহ জানিয়েছেন, তাঁর দাদু ঠাকুর হরেন্দ্র পাল সিংয়ের উইলে জাল স্বাক্ষর করা হয়েছিল। ১৯৯৭ সালে দাদু গুরুতর অসুস্থ থাকার সময় ওই উইল তৈরি করা হয় বলে অভিযোগ। অভিনেতার দাবি, সেই সময় শারীরিক অবস্থার কারণে তাঁর দাদুর পক্ষে নথিতে স্বাক্ষর করা সম্ভব ছিল না। এই ঘটনায় চন্দ্রচূড় তাঁর কাকিমা গায়ত্রী দেবী, দুই খুড়তুতো ভাই এবং আরও চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিনেতার অভিযোগ, তাঁর কাকা গঙ্গা সিংহ এবং পরিবারের আরও কয়েকজন সদস্য ওই উইলে দাদুর স্বাক্ষর জাল করার সঙ্গে যুক্ত ছিলেন।  যার কারণে তাঁর বাবা, প্রয়াত ক্যাপ্টেন বলদেব সিংহ, উত্তরাধিকার থেকে বঞ্চিত হন বলে দাবি চন্দ্রচূড়ের। 

আরও পড়ুন: Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

অভিনেতা আরও দাবি করেছেন, উইলের মাধ্যমে পাওয়া সম্পত্তির একটি বড় অংশ পরবর্তী সময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। চন্দ্রচূড় জানিয়েছেন, তাঁর কাছে অভিযোগের সমর্থনে যথেষ্ট প্রমাণ রয়েছে। এফআইআর দায়েরের পর তিনি পুলিশের কাছে নিজের বক্তব্যও রেকর্ড করিয়েছেন।  তবে এই অভিযোগ নতুন নয়। গত বছরও এই সম্পত্তি-বিতর্ক প্রকাশ্যে এসেছিল। তখন গায়ত্রী দেবী চন্দ্রচূড়ের অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, উইলটি আসল এবং অভিনেতা তাঁকে মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করছেন।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের