চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুরুদ্বারের মন্দিরে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং, আইনি বিপাকে ‘গদর 2’

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই বিতর্কের মুখে সানি দেওল ও আমিশা প্যাটেলের বহু প্রত্যাশিত চলচ্চিত্র ‘গদর-2’। পাঞ্চকুলায় অবস্থিত একটি শিখ গুরুদ্বারের ভিতরে ছবির কিছু আপত্তিকর দৃশ্যের শুটিং হওয়ায় প্রশ্নের মুখে পড়েছেন ছবির নির্মাতারা। গুরুদ্বারের ভিতরে রোমান্স সিকোয়েন্সের শুটিং নিয়েই ঘোর আপত্তি তুলেছেন মন্দির কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে পরে গুরুদ্বারের ম্যানেজার সতবীর সিং এবং সেক্রেটারি শিব কানওয়ার সিং সান্ধু সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “ছবির টিম শুটিংয়ের জন্য এখানে এসেছিল, এবং তাঁদের আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু যে ভিডিওটি ভাইরাল হয়েছে। তাতে গুরুদ্বারের ব্যবস্থাপনা এবং শিখ সম্প্রদায়ের জন্য অনেক কষ্টের কারণ। ফিল্মের লোকজনের কোনও খারাপ উদ্দেশ্য ছিল না ঠিকই, নির্মাতারা আমাদের সঙ্গে যোগাযোগও করেছিলেন এবং একটি বৈশাখী সিকোয়েন্সের জন্য ব্যবস্থাপনার কাছে অনুমতিও নিয়েছিলেন। কিন্তু শুটিং চলাকালীন ছবির প্রধান অভিনেতারা গুরুদ্বারার ভেতরে একে অপরকে চুম্বন ও জড়িয়ে ধরে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করেন। এটি সম্পর্কে আমরা অবগত ছিলাম না।”

মন্দিরের ব্যবস্থাপনা আরও যোগ করেছে যে, “আমরা ধর্মীয় সেবায় জড়িত। ইতিমধ্যেই আইনী ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। আমরা শুধু চলচ্চিত্রের টিমকে সম্মান ও সেবা করার জন্য নিবেদিত ছিলাম।” উল্লেখ্য, গদর 2-এর শুটিং গুরুদ্বারের শুটিং টি হয়েছিল গত ৩০ মে। নির্মাতাদের শুধুমাত্র বৈশাখী উৎসব প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছিল।

গদর 2 সম্পর্কে

‘গদর ২’ হল সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত আইকনিক ফিল্ম, গদর-এর সিক্যুয়াল। অনিল শর্মা দ্বারা পরিচালিত, এবং জি স্টুডিওস দ্বারা প্রযোজিত। মুভিটিতে আরও অভিনয় করেছেন, উৎকর্ষ শর্মা, যিনি আগের ছবিতে প্রধান জুটির ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন৷ এটি স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে ১১ আগস্টে মুক্তির জন্য প্রস্তুত । প্রসঙ্গত, একই দিনে মুক্তি পাবে রণবীর কাপুরের অ্যানিমালও। ছবিটির টিজার ৯ জুন প্রকাশিত হবে। দ্বিতীয় অংশটি যেখানে প্রথম অংশটি মুক্তির ১৭ বছর পর মুক্তি পাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ