দাদু অমিতাভ নাকি দিদিমা জয়া, কে প্রিয়? কী জবাব দিলেন নাতি অগস্ত্য?

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর বহুল প্রতীক্ষিত ছবি ‘ইক্কিস’। এই ছবিতেই শেষবারের মতো পর্দায় ‘হি-ম্যানে’র ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছে অনুরাগীরা। ছবি মুক্তির আগে অগস্ত্য নন্দর তাঁর দাদুর পরিচালিত শো “কৌন বনেগা ক্রোড়পতি” তে ছবিটির প্রচারণার জন্য উপস্থিত হয়েছিলেন। সেখানেই কঠিন প্রশ্নের সম্মুখীন হলেন অভিনেতা। ‘অমিতাভ না জয়া কাকে পছন্দ?’ নাতির কাছ থেকে উত্তর জানতে চাইলেন দাদু অভিতাভ বচ্চন। কঠিন প্রশ্ন হলেও উত্তর দিয়েছেন অগস্ত্য।

“কৌন বনেগা ক্রোড়পতি” অনুষ্ঠানে হাজির ছিলেন অগস্ত্য এবং জয়দীপ আহলাওয়াত। সঙ্গে ছিলেন অগস্ত্যর মা শ্বেতা এবং বোন নভ্যা সহ ছবির তারকারাও । বলা ভালো এই অনুষ্ঠানে হাজির ছিলেন বচ্চন পরিবারের সদস্যরা। কেবিসির সেট ভরে উঠেছিল পারিবারিক আনন্দে। ভক্তরা এই অনুষ্ঠানেই অগস্ত্যকে অনেক আকর্ষণীয় প্রশ্নও জিজ্ঞাসা করেছিলেন।একজন ভক্ত অগস্ত্যকে জিজ্ঞাসা করলেন, তার প্রিয় কে, দাদু অমিতাভ নাকি দিদা জয়া বচ্চন? প্রশ্ন শুনে মনে হয়েছে অগস্ত্য এই প্রশ্নের উত্ত এড়িয়ে যাচ্ছেন। তবে তার পরেই তিনি হেসে বললেন, “এটা খুব কঠিন। পরের প্রশ্নটি জিজ্ঞাসা করুন।” এর পরেই কিন্তু অমিতাভ বচ্চন তাঁর নাতির কাছ থেকে উত্তর জানতে চান। তিনি অগস্ত্যকে থামিয়ে বললেন, “না… না, আমরা জানতে চাই।”

আরও পড়ুন:  ‘মেরে মাথা ফাটিয়ে আরামে ঘুরছে হামলাকারী’, মুম্বই পুলিশের কর্তব্যে হতাশ টেলি অভিনেতা

অগস্ত্যের উত্তরে জয়দীপ বলেন,  যদি তুমি অহংকার করে মার  খেতে চাও তাহলে দিদার নাম  নাও আর  যদি তুমি বাড়িতে গিয়ে মার খেতে চাও তাহলে দাদুর নাম নিও। জয়দীপের এই কথা শুনে অমিতাভ, অগস্ত্য, শ্বেতা এবং নভ্যাও হেসে ওঠেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের