শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

শুটিং সেটে রণবীর সিংহের সঙ্গে ফ্লার্টিং, মজার উত্তর দিলেন 'ধুরন্ধর' নায়ক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুটিং সেটে রণবীর সিংহের সঙ্গে ফ্লার্টিং, মজার উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরাও নায়কের এমন প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়েছেন। কী জানালেন অভিনেতা?

শীঘ্রই স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন অভিনেতা রণবীর সিংহ। মেয়ে দুয়ার দেড় বছরের মধ্যে আবারও বাবা-মা হতে চলেছেন তাঁরা। এমন পরিস্থিতিতে নায়ক তার কাজ ও সংসার নিয়েই পাগল। সেটাই বোঝা গেল ভিডিওতে। তবে ভাইরাল ভিডিওটি ২০২৬ সালের এপ্রিল মাসের। যখন রণবীর তাঁর প্রোটিন ব্র্যান্ড ‘সুপারইউ’-এর জন্য স্টারবাকস ইন্ডিয়ার সঙ্গে প্রোটিন কফি ক্যাম্পেইনের শুটিং করছিলেন। সেখানে দীক্ষা নারাং নামে এক মহিলা, রণবীরকে নিজের প্রেমের ফাঁদে ফেলার জন্যে নানা রকম কৌশল করেন। দীক্ষা নিজেও একজন অভিনেত্রী-মডেল। ভিডিওতে দেখা গিয়েছে, কফি ব্লেন্ডারটি নষ্ট হয়ে যাওয়ার পর দীক্ষা রণবীরের সঙ্গে আলাপের জন্যে তাঁর কাছে যান। তিনি ‘কফির জন্য কেমিস্ট্রি’ নিয়ে তাঁর সঙ্গে মজা শুরু করেন। তখন রণবীর ভুল বুঝে সেটা ‘ভালবাসার কেমিস্ট্রি’ ভেবে বসেন। এরপরেই তাঁদের মধ্যে খুনসুটিপূর্ণ কথোপকথন শুরু হয়।

এরপর মহিলার একটি কৌতুকপূর্ণ মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রণবীর বলেন, ‘আর কত ফ্লার্টিং করবে আমার সঙ্গে, আমি দুই সন্তানের বাবা হতে চলেছি।’ আর অভিনেতার এই বুদ্ধিদীপ্ত উত্তরে আশেপাশের সবাই হেসে ওঠেন। ভক্তরা রণবীরের স্বতঃস্ফূর্ত রসবোধ ও আন্তরিক ব্যক্তিত্বের প্রশংসা করেন। এদিকে রণবীরকে শেষ দেখা গিয়েছে ‘ধুরন্ধর ২’-এ। যেখানে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন এবং রাকেশ বেদী প্রমুখ। এরপর রণবীরকে দেখা যাবে জয় মেহতা পরিচালিত পোস্ট-অ্যাপোক্যালিপটিক সারভাইভাল থ্রিলার ‘প্রলয়’-এ। এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

ডিএন-৩৫ বাস রুট কমল ৮ কিমি, সীমান্তের ৫০ হাজার মানুষের নিত্যযাত্রায় চরম ভোগান্তি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দির, কি ঘটল দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারে বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে ডুরান্ড কাপে খেলতে চলেছেন টাইগার শ্রফ

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন