‘রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে আমার সঙ্গে অনেকেই কাজ করতে চায় না’: প্রকাশ রাজ

আমি এখন মুক্ত বোধ করি কারণ আমি যদি আমার আওয়াজ না তুলতাম তবে আমি আজ একজন ভাল অভিনেতা হতে পারতাম না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। যদিও তিনি খলনায়ক হিসেবেই বেশি খ্যাত। ছবিতে তাঁর দাপুটে আমেজ সেই ছবিটির হিট হওয়ার প্রধান উপকরণ। যাই হোক, বাস্তবে তিনি যথেষ্ট প্রতিবাদী স্বভাবের এখন অভিনেতা, স্পষ্ট কথা বলতে কখনই ডরায় না। এছাড়া প্রকাশ রাজ রাজনৈতিক মতামত সম্পর্কেও স্পষ্টভাষী। বর্তমানে অভিনেতা কেন্দ্রীয় সরকারের একজন সোচ্চার সমালোচক, তিনি ২০১৯ সালে বেঙ্গালুরু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এছাড়া মাঝে মধ্যেই তাঁকে সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলি নিয়ে নানারকম টুইট করতে দেখা যায়। তাঁর মতে, বর্তমানে তাঁর রাজনৈতিক কেরিয়ার তাঁর অভিনয় জীবনকে প্রভাবিত করতে শুরু করেছে। সম্প্রতি অভিনেতা তাঁর কাজের সঙ্গে রাজনৈতিক মতামতের প্রভাব সম্পর্কে একচেটিয়া কথা বলতে গিয়ে, একটি সাক্ষাৎকারে বলেছেন, “ইদানীং আমার কিছু ঘনিষ্ঠ লোক আমার সঙ্গে কাজ করতে চান না কারণ তাঁদের আমার সঙ্গে কাজ করতে না বলা হয়েছে। আমি যেহেতু রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাই তাঁদের আমার সঙ্গে কাজ করতে না করা হয়েছে। আমি সব হারাতে রাজি। আমি এইসব বিষয়ে ভয় করি না।”

অভিনেতা আরও বলেছেন যে, “আমি এখন মুক্ত বোধ করি কারণ আমি যদি আমার আওয়াজ না তুলতাম তবে আমি আজ একজন ভাল অভিনেতা হতে পারতাম না।” প্রবীণ অভিনেতা স্বীকার করেছেন যে, বেশ কয়েকজন তারকা আছেন যারা এখন আর তাঁর সঙ্গে কথা বলেন না কিন্তু তিনি তাঁদের বিরুদ্ধে কখনই কথা বলেন নি। প্রকাশ রাজকে শেষ দেখা গিয়েছিল, মুখভীরে। যার স্ট্রিমিং শুরু হয়েছে গত শুক্রবার থেকে Zee5 এ। শোতে আরও অভিনয় করেছেন জেইন খান দুররানি এবং আদিল হুসেন। এর আগে, অভিনেতাকে মণি রত্নমের তামিল মহাকাব্য Poinniyin Selvan: I-এ দেখা গিয়েছে, যা বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে।

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির