‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

রবিবার (১৯ জুলাই) দুপুরে তিনি বিক্ষোভস্থলে গিয়েছিলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, নিট (NEET) পরীক্ষার অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই তিনি বিক্ষোভে যোগ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন পরিবেশ-সমাজকর্মী সোনম ওয়াংচুক। দেশজুড়ে পড়ুয়াদের স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবি তুলেছেন তিনি। ২০ দিন অনশনের কারণে তিনি প্রায় মৃত্যুমুখে পতিত হচ্ছিলেন। দেশজুড়ে সকলেই তাঁকে বাঁচানোর আর্তি জানিয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল (শনিবার ১৮ জুলাই) সকালে দিল্লি হাইকোর্টের নির্দেশে পুলিশ সোনম ওয়াংচুককে অনশনস্থল থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁর ১০ কেজি ওজন কমে গিয়েছে। তবে দিল্লির যন্তরে মন্তরে বিক্ষোভ এখনও বহাল রয়েছে। এখন যার নেতৃত্ব দিচ্ছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিষেক দীপকে। তিনিও দেশজুড়ে পড়ুয়াদের স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে অনশনে বসেছেন। এবার সেই বিক্ষোভে সামিল হলেন অভিনেত্রী তথা প্রাক্তন নীল ছবির নায়িকা পুনম পাণ্ডে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে তিনি বিক্ষোভস্থলে গিয়েছিলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, নিট (NEET) পরীক্ষার অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই তিনি বিক্ষোভে যোগ দিয়েছেন। এ বছর নিট পরীক্ষা দুইবার হয়েছে। প্রথমবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে পুরো পরীক্ষা বাতিল করা হয়। যে বিষয়টি অনেক পরীক্ষার্থী মেনে নিতে পারেনি। যে কারণে অনেক আত্মহত্যা করেছেন। এই সকল শিক্ষার্থীদের উপর সঠিক বিচারের দাবিতেই আন্দোলনে নেমেছেন সোনম ওয়াংচুক, ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরা।

সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুনম জানিয়েছেন, ‘আমি এখানে শুধুমাত্র ছাত্রদের সমর্থন করতে এসেছি। আমি তাঁদের অধিকারের জন্য লড়তে এসেছি। বাকিদের কথা বলতে গেলে, আমি রাজনীতি সম্পর্কে কিছুই জানি না। আমি সকলের কাছে একটাই অনুরোধ, দয়া করে এটিকে ধর্মীয় বা রাজনৈতিক বিষয় বানাবেন না। যে সকল শিক্ষার্থী রাত জেগে পরিশ্রম করেও সফলতা পায়নি, অকালে মরতে হল তাঁদের, তাঁদের উচিত বিচার চাই আমি। শিশুদের ভবিষ্যত নিয়ে কোনও রাজনীতি নয়।’

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম