চুরির অভিযোগে গ্রেফতার ‘ঝুন্ড’ ছবির বিশিষ্ট অভিনেতা প্রিয়াংশু ক্ষত্রিয়

গদ্দিগোদাম এলাকায় একটি পায়রার বাক্স থেকে চুরি হওয়া জিনিসগুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাচক্রে নাগরাজ মঞ্জুলে পরিচালিত "ঝুন্ড" ছবিতেও এই এলাকাটি কে দেখানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের এক একটা কাণ্ডে রীতিমতো তোলপাড় গোটা দেশ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক কাণ্ডে জড়িত একাধিক অভিনেত্রীর নাম ফাঁস হয়েছিল। এমনকী সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী মাদকদ্রব্য পাচারের অভিযোগে একমাসের জেল হেফাজতেও ছিলেন। এছাড়া মাদক কাণ্ডে জড়িয়েছেন বলিউডের একাধিক তারকারা। শুধু মাদকদ্রব্য পাচার নয়, একাধিক অপ্রাসঙ্গিক কাণ্ডে বলিউডের একাধিক তারকাদের নাম জড়িয়েছে। এবার চুরির অভিযোগে গ্রেফতার হলেন, অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝুন্ড’ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা প্রিয়াংশু ক্ষত্রিয়।

ছবিটি এই বছরেই মুক্তি পেয়েছে। ছবিতে প্রিয়াংশু একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর বয়স মাত্র ১৮ বছর। সম্প্রতি একটি চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার নাগপুর সিটি পুলিশের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিনেতার বিরুদ্ধে মানকাপুর এলাকার বাসিন্দা প্রদীপ মন্ডাওয়ের (৬৪) বাড়ি থেকে ৫ লাখ টাকার গয়না এবং নগদ টাকা চুরি অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রের খবর, পুলিশ একজন সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে গ্রেফতার করেছেন। তাঁর স্বীকারোক্তিতেই জানা যায় যে, এই চুরির ঘটনায় তাঁর সঙ্গে প্রিয়াংশুর জড়িত ছিলেন। পরে অভিনেতাকেও গ্রেফতার করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তা। আদালতের নির্দেশে ২৫ নভেম্বর পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখা হবে।

পুলিশ কর্মকর্তার কথায়, গদ্দিগোদাম এলাকায় একটি পায়রার বাক্স থেকে চুরি হওয়া জিনিসগুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাচক্রে নাগরাজ মঞ্জুলে পরিচালিত “ঝুন্ড” ছবিতেও এই এলাকাটি কে দেখানো হয়েছিল। “ঝুন্ড” ছবিটি সমালোচকদের দ্বারা দারুণ প্রশংসিত একটি চলচ্চিত্র ছিল। ছবিটির গল্প অনুযায়ী, বিজয় বারসের জীবন থেকে অনুপ্রাণিত ছবিটি। যেখানে দেখানো হয়েছে, একজন প্রাক্তন ক্রীড়া শিক্ষক যিনি বস্তির শিশুদের অপরাধ এবং আসক্তি থেকে দূরে রাখার জন্য ফুটবলের প্রশিক্ষণ দেয়। তবে এই প্রথম নয়, ক্ষত্রিয়কে এর আগে ট্রেন যাত্রীদের মোবাইল ফোন চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক