রানার হাত ধরে এবার টলিউডে পা রিয়া চক্রবর্তীর

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবার টলিউডে। দেশের ইয়ং হার্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, যাঁকে বেশি কাঠগড়ায় তোলা হয়েছিল, তিনি হলেন অভিনেতার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। রিয়া চক্রবর্তী, অভিনয় দিয়ে যতটা না পরিচয় হতে পেরেছিলেন তার থেকে বেশি দুর্নাম কুড়িয়েছেন সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পরে। কারণ অভিনেতার মৃত্যুর পর সবথেকে বেশি আঙুল ওঠে রিয়ার দিকে। সুশান্তের পরিবারের অভিযোগ অভিনেতাকে খুন করা হয়েছে। যদিও মাদক পাচার অভিযোগে রিয়া এক সপ্তাহ হাজতবাসও করেছিলেন। এখনও তিনি ক্লিনচিট পাননি। শোনা যাচ্ছে, রিয়া বলিউডে তেমন কাজও পাচ্ছেন না, দু একটা কাজ শুরু করেছেন। তবে এবার টলিউডে হাতেখড়ি হতে চলেছে রিয়ার।

খুব শীঘ্রই তাঁকে দেখা যেতে পারে বাংলাতে।হ্যাঁ, সম্প্রতি রিয়াকে নিয়ে কাজ করার পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন টলিউডের জনপ্রিয় প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। সুতরাং বোঝাই যাচ্ছে, খুব শীঘ্রই টলিউডের ছবিতে অংশগ্রহণ করতে চলেছেন রিয়া। জন্মদিনে বঙ্গতনয়াকে শুভেচ্ছা জানিয়ে স্বয়ং প্রযোজকের আর্জি, ‘কলকাতায় আসুন। আমাদের সঙ্গে কাজ করুন।’ এই নিয়েই শুরু জল্পনা। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রানা বলেন, তাঁর পরবর্তী ছবিতে রিয়াকে নিয়ে কাজ করতে চান তিনি। তবে ওনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু রিয়ার সঙ্গে এখনও সরাসরি কোনও কথা হয়নি। উনি এই বিষয়ে ভাবনাচিন্তা করবেন বলে জানা গিয়েছে।

বিগত দু’বছর ধরে রিয়াকে ঘিরে চলছে একাধিক বিতর্ক। যদিও রিয়ার আইনি জট নিয়ে রানার কোনও ব্যক্তিগত অভিমত নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, তিনি আপাততঃ এইসব বিষয়গুলি নিয়ে ভাবছেন না। একজন শিল্পী বিতর্কে জড়িয়ে পড়লে তাঁর শিল্পীসত্তা কখনই নষ্ট হয়ে যায় না। রিয়ার সঙ্গে অন্যায় হয়েছে। তবে রিয়াকে নিয়ে তিনি কী ধরনের ছবির কথা ভাবছেন, সেই বিষয়ের কিছুই জানান নি। শুধু এটুকুই জানিয়েছেন, রিয়ার জন্যে আলাদা ধরনের ছবি করার কথা ভাবছেন তিনি। আর রিয়া যেহেতু বঙ্গ-তনয়া তাই তাঁকে নিয়ে বাংলা ছবি করতে বেশ সাবলীল হবেন তিনি সেটাও জানালেন। তবে কবে টলিউডে রিয়ার হবে এখন সেটাই দেখার।

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের