আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

শাহরুখকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সাজিদ

নিজস্ব প্রতিনিধি: বলিউডের বাদশা শাহরুখ খান। আজ প্রায় কয়েক যুগ ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন তিনি একই ভাবে, দেশ-বিদেশ জুড়ে তাঁর অসংখ্য ভক্ত। মানুষ একটা ঝলক তাঁকে দেখার জন্যে দিনের পর দিন তাঁর মান্নাতের বাড়ির সামনে হন্যে হয়ে বসে থাকেন। হবে নাই বা কেন, তিনি যে বাদশা। গোটা দেশের বাদশা। বলা চলে, রোমান্স, প্রেম, ভালোবাসার হাতেখড়ি আমাদের তাঁর থেকেই, তাঁর সিনেমা দেখেই। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে জিরো ছবিতে। তবে ছবি ছাড়াও তাঁকে নিয়ে কম আলোচনা হয় না, কিং খান সবসময়ই সংবাদে থাকেন। তাঁর বিষয়ে যাবতীয় অজানা তথ্য জানতে মানুষ উৎসুক। সেই কারণেই একজন চেয়েছিলেন শাহরুখ খানকে প্রধানমন্ত্রী হতে। তিনিও বলিউডের একজন বিখ্যাত পরিচালক।

হ্যাঁ, সাজিদ খান প্রকাশ্যে একবার বলেছিলেন শাহরুখ খান অভিনয়ে না এসে যদি রাজনীতিতে নিজের কেরিয়ার গড়ে তুলতেন তাহলে, এতদিনে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতেন। একবার ওয়াইল্ড ফিল্মস ইন্ডিয়া নামক একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানেই সাজিদকে শাহরুখকে নিয়ে একাধিক প্রশংসা করতে দেখা যায়। তিনি শাহরুখের স্টারডম এবং অতুলনীয় প্রকৃতি সম্পর্কে বলতে গিয়ে, বলেছিলেন, “শাহরুখ খানের মতন তারকারা ২০ বছরের ব্যবধানে আবির্ভূত হয় ইন্ডাস্ট্রিতে। যেমন, অমিতাভ বচ্চনের প্রায় ২০-৩০ বছরের পর শাহরুখ ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। দুই দশকের ব্যবধানেই একেকটা স্টারের উদ্ভব হয়।”

সাজিদ খানও শাহরুখ সম্পর্কে আরও প্রশংসা করে বলেছেন, “শাহরুখ একজন খুব ভাল প্রকৃতির মানুষ। মানুষ হিসাবে তিনি খুব উদার, এবং তিনি প্রচুর লোকের জন্য অনেক কিছু করেছেন, যা সবসময় মিডিয়াতে আসে না।” এমনকী তাঁর দাবি যে, “শাহরুখ আজ প্রধানমন্ত্রী হতে পারতেন যদি তিনি রাজনৈতিক দলে যোগ দিতেন। আমি মনে করি শাহরুখ ৪৯ শতাংশ প্রতিভা এবং ৫১ শতাংশ বুদ্ধিমত্তা রয়েছে। আর এটি একটি মানুষের প্রকৃতির বিচারে মারাত্মক সংমিশ্রণ। যদি ১৫-২০ বছর আগে, এসআরকে শোবিজে না এসে রাজনীতিতে কেরিয়ার গড়ে তুলতে তাহলে আজ তিনি দেশের প্রধানমন্ত্রী হতেন।” সম্প্রতি, সাজিদের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাজের ফ্রন্টে, শাহরুখ খানের পরবর্তী তিনটি চলচ্চিত্র ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে, একটি পাঠান, রাজকুমার হিরানির ডানকি এবং অ্যাটলির জওয়ান।

Published by:

Share Link:

More Releted News:

বড় বাজেটের ছবিতে মহিলাদের গুরুত্ব আজও কম! ইন্ডাস্ট্রির অন্দরমহলের সত্য ফাঁস করলেন কঙ্কণা

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ