চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের সাহসী মেজাজে সামান্থা, ঘুরতে গিয়ে ৪ ডিগ্রি বরফের জলে ডুবে ধ্যানে মগ্ন অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের মাঝামাঝি সময়েই তিনি শেষ করেছেন ‘সিটাডেল’-এর হিন্দি সংস্করণের শুটিং। বিপরীতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। আগামী ১ সেপ্টেম্বর অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘কুশি’ রিলিজ করার কথা। তবে সবকিছুর মধ্যেই দীর্ঘদিনের বিরতি নিয়ে নিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত অক্টোবরে ভয়াবহ ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়ে অভিনয়ে ফিরেছিলেন অভিনেত্রী। এরপর তাঁর শকুন্তলম, যশোদা-সহ দুটি চলচ্চিত্র মুক্তি পায়। তবে এখন তিনি স্বাস্থ্যের উন্নতির জন্যে বিদেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই অভিনেত্রী আপাতত কয়েক মাস অভিনয় থেকে বিরতি নিয়েছেন।

তাঁর আসন্ন ছবির প্রচারেও তিনি থাকছেন না। ইতিমধ্যেই একাধিক প্রযোজকদের টাকাও ফেরত দিয়ে বিদেশ ভ্রমণে বেরিয়েছেন তিনি। বর্তমানে তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে বালিতে একটি আনন্দময় ছুটি উপভোগ করছেন, এবং মানসিক স্বাস্থ্যের উপর নজর রাখছেন। অভিনেত্রীর সঙ্গে রয়েছে তাঁর বন্ধু। ছোট ছোট চুল কেটে ইতিমধ্যেই ভোল বদলে নিয়েছেন সামান্থা। সম্প্রতি ট্রিপ থেকে অনবরত ফটো এবং ভিডিও শেয়ার করেই চলেছেন তিনি, এবং জানাচ্ছেন তিনি জীবনের সেরা সময় কাটাচ্ছেন। সেখান থেকে এবার একটি দারুণ রোমহর্ষক ভিডিও প্রকাশ্যে আনলেন তিনি।

যেখানে দেখা যাচ্ছে, মাইনাস ডিগ্রি বরফের জলে ডুব রয়েছেন সামান্থা। যেখানে তাঁকে জলের মধ্যে মেরিটেশন করতে দেখা গেল। পোস্টটির ক্যাপশনে তিনি লিখলেন, “#আইসবাথ 4 ডিগ্রি 6 মিনিট।” কয়েকদিন আগেই, ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী ইশা ফাউন্ডেশনে তাঁর ধ্যানের সেশনের একটি ঝলক শেয়ার করেছিলেন। সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে লিখেছিলেন, ”কিছুক্ষন, স্থির হয়ে বসে থাকো—চিন্তার বন্যা ছাড়ো, মোচড়ানো, সবটাই আনন্দ দেবে।” সামান্থা রুথ প্রভু সিটাডেল ইন্ডিয়ার শুটিং শেষ করার পর নিজেই অভিনয় বিরতি ঘোষণা করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ