Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাহরুখ পত্নী গৌরী খানকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ‘ডানকি’ মুক্তির আগেই  শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে তলব করল ইডি। সূত্রের খবর, একটি তুলসিয়ানি গ্রুপের আর্থিক তছরুপ মামলায় শাহরুখ পত্নীর নাম জড়িয়েছে। গত  ২০১৫ সালে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন গৌরী খান। তবে কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে উঠে আসতে থাকে।   তাই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় ইডির তলব পেলেন গৌরী।

জানা গিয়েছে ৩০ কোটি টাকা এই প্রজেক্ট বাবদ পেয়েছিলেন গৌরী খান, যে অর্থের উৎস নিয়ে বর্তমানে প্রশ্ন তুলছে ইডি। তবে  কিছুদিন আগেই শোনা যাচ্ছিল, ইডি এই মামলায় গৌরী খানকে নোটিস পাঠাতে পারে। অবশেষে মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নোটিস পাঠালো গৌরীকে।

ইডির তরফে জানানো হয়েছে, তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর যেহেতু গৌরী খান, তাই তদন্তের ক্ষেত্রে গৌরীর বয়ান রেকর্ড করা প্রয়োজন। শাহরুখ খানের স্ত্রী তুলসিয়ানি গ্রুপের থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার  জন্য কত টাকা পারিশ্রমিক পেতেন এবং তাঁদের মধ্যে কী চুক্তি হয়েছিল, তা জানতে চাইবে ইডি। শুধু তাই নয় শাহরুখ পত্নী কোন শর্তে এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে  তা নিয়েও প্রশ্ন করবে ইডি।  তবে ইডির ডাকে আদৌ গৌরী সাড়া দেবেন কিনা সেটাই এখন দেখার। উল্লেখ্য, এরআগে গৌরী খানকে ২০১৭ এবং ২০২০ সালে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন