ফের শোয়েব-সানিয়ার বিবাহবিচ্ছেদ জল্পনা তুঙ্গে, প্রকাশ্যে নয়া তথ্য

তবে গত বছরের নভেম্বর থেকে সানিয়ার গোপনীয় পোস্টগুলি জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আবারও তাঁদের বিচ্ছেদের গুজব সংবাদের শিরোনাম হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন দুনিয়ায় তারকাদের মধ্যে সম্পর্কের ওঠা-নামা চলছেই। দিন কয়েক ধরেই একাধিক তারকা দম্পতির বিচ্ছেদ জল্পনা প্রকাশ্যে আসছে। এদিকে গতবছর থেকেই টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ জল্পনা তুঙ্গে। আর বিষয়টি উস্কে দিয়েছিল সানিয়ার কয়েকটি রহস্যময় ইন্টারনেট পোস্ট। কিন্তু এখনও শোয়েব বা সানিয়া কেউই নিজেদের বিচ্ছেদ ঘোষণা করেননি। যদিও তাঁরা দুজন এখনও আলাদাই থাকেন। ছেলেকে নিয়ে একাই থাকেন টেনিস খেলোয়াড়। অন্যদিকে ক্রিকেট তারকার সঙ্গে অন্য এক মডেলের সম্পর্কের গুজব ছড়ালেও তার কোনও সত্যতা যাচাই হয়নি। তবে গত বছরের নভেম্বর থেকে সানিয়ার গোপনীয় পোস্টগুলি জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আবারও তাঁদের বিচ্ছেদের গুজব সংবাদের শিরোনাম হল।

কারণ সম্প্রতি প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তাঁর ইনস্টাগ্রাম বায়ো পরিবর্তন করেছেন। আর তা নিয়েও ফের জল্পনা তুঙ্গে উঠেছে। তবে ভক্তরা ক্রিকেটারের ইনস্টাগ্রাম   বায়োতে ​​একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও লক্ষ্য করেছ। তাঁর আগের bio-তে উল্লেখিত ছিল, “একজন সুপারওম্যান @মির্জাসানিয়ার স্বামী।” কিন্তু শোয়েব এখন তা সরিয়ে ফেলে লিখেছেন, “ফাদার টু ওয়ান ট্রু ব্লেসিং।” সুতরাং তাঁদের বিবাহবিচ্ছেদ যে খুব শীঘ্রই হতে চলেছে, তারই ইঙ্গিত স্পষ্ট। সানিয়া মির্জা এবং শোয়েব মালিক ২০১০ সালের ১২ ই এপ্রিল হায়দ্রাবাদে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন। ২০১৮ সালে এই দম্পতি তাঁদের প্রথম সন্তান ইজহানকে স্বাগত জানায়।

তাঁদের বিচ্ছেদের গুজব ২০২২ সালের নভেম্বর থেকে শুরু হয়। তখন বেশ কয়েকটি সূত্র দাবি করেছিল যে, শোয়েব এবং সানিয়া আইনি বিষয়গুলি নিষ্পত্তি করার পরে আলাদাভাবে বসবাস করছেন। কিন্তু এই জল্পনার মধ্যেই তাঁদের একসঙ্গে একটি শো হোস্ট জল্পনাকে নস্যাৎ করে দেয়। একটি ম্যাগাজিন ফটোশুটে একসঙ্গে কাজ করার পর শোয়েব এবং পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের মধ্যে কথিত লিঙ্ক-আপের গুজব উঠেছিল। তবে, আয়েশা উড়িয়ে বলেন যে, তিনি কখনই বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হবেন না।

 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার