বলিউডে জোড়া বিয়ে, সাতপাকে বাঁধা পড়লেন স্মৃতি ইরানি কন্যা শ্যানেল ও ‘চক দে ইন্ডিয়া’র বলবীর

৭ ফেব্রুয়ারী হলদি, মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের বিয়ের উৎসব শুরু হয়, তিন দিনব্যাপী চলেছে সেই উৎসব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের চারিদিকে খুশির মরসুম। যা দেখে মনে হচ্ছে, এই শীতেই বলিউডের ম্যারেড ছাড়া বাকি তারকারা শুভকাজ সেরে ফেলবেন। সিড কিয়ারার বিয়ের রেশ কাটতে না কাটতেই বলিউডের একগুচ্ছ বিবাহের সমাহার। কথা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি ছিল বলিউডে সাজো সাজো রব। গাঁটছড়া বাঁধলেন একাধিক তারকা। যে তালিকায় আছে, ‘দৃশ্যম 2’ নির্মাতা অভিষেক পাঠক-শিবালকা ওবেরয়, অন্যদিকে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাতপাকে ঘুরলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অভিনেত্রী স্মৃতি ইরানির জ্যেষ্ঠ কন্যা শ্যানেল ইরানি। তাঁর বিয়ের আসর বসেছিল ৫০০ বছর পুরোনো রাজস্থানের খিমসার দুর্গে। কানাডা-ভিত্তিক বাগদত্তা অর্জুন ভাল্লার সঙ্গে ৯ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন শ্যানেল। শুধুমাত্র পারিবারিক সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিবাহ সম্পন্ন হল।

সিদ্ধার্থের মতো সাদা ঘোড়ায় চড়ে বর এলেন, তাঁকে স্বাগত জানালেন শাশুড়িমা স্মৃতি ইরানি এবং শ্বশুরমশাই স্বামী জুবিন ইরানি। শ্যানেলের বিয়েতে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মন্ত্রী গজেন্দ্র সিং। ৭ ফেব্রুয়ারী হলদি, মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের বিয়ের উৎসব শুরু হয়, তিন দিনব্যাপী চলেছে সেই উৎসব। মঙ্গলবারই শ্যানেলের বাবা জুবিন এবং বর বিয়ের স্থানে পৌঁছে যান। কিন্তু সংসদের অধিবেশনে যোগ দেওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন স্মৃতি ইরানি। এসেছিলেন। পিটিআই জানিয়েছে, শ্যানেলের বিয়ের অনুষ্ঠানে মাত্র ৫০ জন অতিথি আমন্ত্রণ ছিলেন। একাধিক রাজনীতিবিদ তাঁদের বিয়ের যাবতীয় আয়োজন দেখভাল করেন। অনাকাঙ্ক্ষিত উপাদানগুলির উপর নজর রাখতে এবং অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করতে দুর্গের মধ্যে এবং আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। শানেল এবং অর্জুন ২০২১ সালে এই দুর্গেই বাগদান সারেন।

অন্যদিকে, ‘চক দে ইন্ডিয়া’র অন্যতম অভিনেত্রী চিত্রাশি রাওয়াতের বিবাহের এক সপ্তাহ পরেই গাঁটছড়া বাঁধলেন ‘চক দে ইন্ডিয়া’র আরও এক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আবরোল। বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি প্রেমিক আশিস ভার্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তানিয়া। পাঞ্জাবে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় আশিস-তানিয়ার। অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন, ‘চক দে ইন্ডিয়া’-র গোটা মহিলা টিম। ছিলেন, বিদ্যা মালাভাদে, শিল্পা শুক্লা, সীমা আজমি, চিত্রাশি রাওয়াত। তানিয়া ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে বলবীর কৌরের ভূমিকায় অভিনয় করেছিলেন, যেখানে শাহরুখ হকি কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি দুর্দান্ত সফলতা অর্জন করেছিলেন। তানিয়ার বিয়েতে আরও উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী রুবিনা দিলাইক ও অভিনব শুক্লা। বিয়েতে, তানিয়া একটি অত্যাশ্চর্য মেরুন লেহেঙ্গা-সবুজ ব্লাউজ পরেছিলেন। সঙ্গে যুক্ত করেছেন একটি স্টেটমেন্ট নেকপিস, ঐতিহ্যবাহী চুড়া এবং কালিরা।

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার