কন্যা সন্তানের মা হলেন স্বরা ভাস্কর, নাম কী রাখলেন?

গত ২৩ সেপ্টেম্বর তাঁদের মেয়ে স্বরার কোলে এসেছে। যার নাম রেখেছেন, রাবিয়া। স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ এখন বাবা-মা। গত জুন মাসে গর্ভধারণের কথা প্রথম জানান স্বরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আচমকাই বিয়ের খবর দিয়ে সকলকে তাজ্জব করে দিয়েছিল অভিনেত্রী স্বরা ভাস্কর। সমাজবাদী নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করার জন্যে তাঁকেও কম কটাক্ষের মুখে পড়তে হয়নি। হিন্দু হয়ে কেন মুসলিমকে বিয়ে করলেন তিনি তা নিয়েও একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে কোনও কিছুতেই জবাবদিহি করেননি তিনি। বরাবরই দাপুটে মেজাজের মানুষ স্বরা ভাস্কর। আইনি বিয়ের কিছুদিন পরেই সামাজিকভাবে বিয়ে করেন স্বরা ও ফাহাদ। মুসলিম ও হিন্দু উভয় শাস্ত্র মেনেই বিয়ে করেন অভিনেত্রী। তবে তাঁদের সম্পর্ক কিছু বছরের। কিন্তু কখনই প্রকাশ্যে আনেননি তাঁদের সম্পর্কের কথা। বিয়ের দু মাস পরেই গর্ভবতী হওয়ার খবর দেন অভিনেত্রী।

তখনই বিষয়টি পরিষ্কার হয় সবার কাছে, কেন তড়িঘড়ি বিয়ে করতে হয়েছিল তাঁদের? কারণ বিয়ের আগেই গর্ভবতী হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। যদিও সমাজে এই বিষয়টি এখন খুব একটা আনকমন নয়! অবশেষে এলো খুশির দিন। কন্যা সন্তানের জন্ম দিলেন স্বরা। জন্মের পরেই মেয়ের নাম জানিয়ে দিলেন নতুন বাবা-মা। স্বরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে গোটা বিশ্বকে সুসংবাদটি জানিয়ে বলেন, “প্রার্থনা শোনা গেছে, আশীর্বাদ দেওয়া হয়েছে, একটি গান ফিসফিস করছে, একটি রহস্যময় সত্য। আমাদের শিশু কন্যা রাবিয়া ২৩ শে সেপ্টেম্বর ২০২৩ তারিখে জন্মগ্রহণ করেছে, আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ! এটা সম্পূর্ণ নতুন পৃথিবী।” অর্থাৎ গত ২৩ সেপ্টেম্বর তাঁদের মেয়ে স্বরার কোলে এসেছে। যার নাম রেখেছেন, রাবিয়া। স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ এখন বাবা-মা। গত জুন মাসে গর্ভধারণের কথা প্রথম জানান স্বরা। কিছুদিন আগেই ফাহাদ, তাঁর বন্ধুদের সঙ্গে স্বরার সাধের আয়োজন করেছিলেন।

ফেব্রুয়ারিতে স্বরা এবং ফাহাদের কোর্ট ম্যারেজ হয়েছিল, যার এক মাস পরে একটি সামাজিক অনুষ্ঠান হয়েছিল। এই দম্পতি ২০২০ সালের জানুয়ারিতে নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) প্রতিবাদ করার সময় দেখা করেছিলেন এবং কিছুক্ষণ পরে তাঁরা প্রেমে পড়েন।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল