দাদার আগেই বিয়েটা সেরে ফেলবেন নাকি অনশুলা, প্রেমিকের নাম প্রকাশ্যে আনলেন

বর্তমানে অনশুলা এবং রোহান দুই দিনের গোয়া সফরে গিয়েছেন। তাঁরা প্রায় লন্ডনে বেড়াতে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে খুশির আবহাওয়া বইছে চারিদিকে। আগামী বছরেই একাধিক বলিউড কাপল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সেই নিয়ে প্রতিনিয়তই চলছে একরাশ জল্পনা-কল্পনা। এদিকে বলিউড এমনিতেই খুশির মরসুম। কয়েক মাসের মধ্যেই একাধারে মা হয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রীরা। যেখানে রয়েছে, আলিয়া ভাট, বিপাশা বসু, সোনম কাপুর প্রমুখ। এছাড়াও আগামী বছরেই গাঁটছড়া বাঁধতে করেন সুনীল শেঠী কন্যা আথিয়া-কে এল রাহুল, সিদ্ধার্থ-কিয়ারা-সহ একাধিক তারকা জুটিরা।

এবার হয়তো সেই তালিকায় নাম জুড়তে চলেছে, অভিনেতা অর্জুন কাপুরের বোন অনশুলা কাপুর এবং তাঁর স্ক্রিপ্ট রাইটার বয়ফ্রেন্ড রোহান। যদিও বিয়ের বিষয়টা এখনও বহু দূর, কারণ সম্প্রতি তিনি অনুষ্ঠানিভাবে প্রেমিকের নাম ঘোষণা করেছেন। আর কোনো লুকোচুরি নয়, চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গে ডেট করছেন অনশুলা। যদিও রোহন প্রাথমিকভাবে হিন্দি মুভিতে কাজ করেননি, তিনি কয়েকটি ক্রস ল্যাঙ্গুয়েজ ইন্ডি প্রজেক্টের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনশুলা নিজেই তাঁর প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন।

তাঁদের এই ঘনিষ্ঠ সূত্রের খবর, “এই বছরের শুরুতে তাঁরা আনুষ্ঠানিকভাবে ডেটিং শুরু করেন। অনশুলার পরিবার রোহানকে ভালো করেই চেনে এবং জানেন। দুজনে প্রায়ই ছুটি কাটাতে যান। শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেবে বলেও আশা করা যায়।” তবে আনশুলা তাঁর সম্পর্কের বিষয়ে নীরবতা বজায় রাখতে চান। তাঁর কথায়, “আমি বিনয়ের সঙ্গে এটি সম্পর্কে মন্তব্য করতে বা মিডিয়ার সঙ্গে কোনও কথা বলতে চাইনা। আমার ইচ্ছাকে সম্মান করার জন্য আপনাকে ধন্যবাদ।” বর্তমানে অনশুলা এবং রোহান দুই দিনের গোয়া সফরে গিয়েছেন। তাঁরা প্রায় লন্ডনে বেড়াতে যান। এদিকে অর্জুন কাপুর চুটিয়ে প্রেম করছেন বলিউডের আইটেম ডাভা মালাইকা আরোরার সঙ্গে। অন্যদিকে খুব শীঘ্রই মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানিকে বিয়ে করতে চলেছেন। যদিও এই বিষয়ে কোনো সঠিক প্রমানাদি নেই।

ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ