‘চির ঘুমের দেশে’ চলে গেলেন বলিউডের ‘বীরবল’

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীণ অভিনেতা সতীন্দর কুমার খোসলা। যিনি বলিউডের 'বীরবল' নামে পরিচিত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক শোকের ছায়া। মাস কয়েক আগেই নিজের স্টুডিও থেকে উদ্ধার হয়েছিল বলিউডের জনপ্রিয় আর্ট পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাইয়ের মৃতদেহ। তাঁর মৃত্যুতে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল বলিউড। তদন্তে জানা যায়, বাজারে অনেক ধার দেনা হওয়ায় মৃত্যুর পথ বেছে নিতে হয় তাঁকে। তাঁর মৃত্যুর কয়েক মাস পর আবারও বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীণ অভিনেতা সতীন্দর কুমার খোসলা। যিনি বলিউডের ‘বীরবল’ নামে পরিচিত ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই-এর সূত্র অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে মারা গিয়েছিলেন। তাঁর বয়স ৮০ বছরের অধিক হয়েছিল। প্রয়াত অভিনেতার বন্ধু জুগনু এএনআই-কে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। শরীরের জটিলতার কারণে কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সতীন্দর কুমার খোসলা। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সতীন্দর কুমার খোসলার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড, চলচ্চিত্র সংস্থা সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে টুইটে শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন তিনি ১৯৮১ সাল থেকে তাঁদের সদস্য ছিলেন। তবে সতীন্দর কুমার খোসলা হিন্দি সিনেমা ছাড়াও পঞ্জাবি, ভোজপুরি এবং মারাঠি সিনেমা-সহ মোট ৫০০ টিরও বেশি  চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তবে তিনি কৌতুক অভিনেতা হিসেবে সর্বাধিক পরিচিত।  ভি শান্তরামের চলচ্চিত্র ‘বুঁদ জো বান গেই মতি’ -এ বাঞ্ছারামের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরে তিনি রমেশ সিপ্পির ১৯৭৫ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র শোলেতে একজন বন্দীর ভূমিকায় অভিনয় করে সুনাম অর্জন করেন। সতীন্দর কুমার খোসলার উল্লেখযোগ্য ফিল্মগুলির মধ্যে রয়েছে মনোজ কুমারের বেশ কয়েকটি সিনেমা, যেমন উপকার, রোটি কাপড়া অউর মাকান, ক্রান্তি, নসীব, ইয়ারানা, হাম হ্যায় রাহি পেয়ার কে, আঞ্জাম, সাদমা, বেতাব, দিল, বোল রাধা বোল, হাম হ্যায় রাহি প্যায়ার কে, আঞ্জাম, মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি ইত্যাদি।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?