অজিত কুমার ও রম্যা কৃষ্ণানের বাড়িতে বোমা হামলার হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক সপ্তাহ ধরে তামিল চলচ্চিত্রের তারকারা একের পর এক বোমা হামলার হুমকি পাচ্ছেন। এর ফলে তালিম চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার বোমা হামলার হুমকি পেলেন অভিনেতা অজিত কুমার এবং রাম্যা কৃষ্ণান। জোরদার তল্লাশি চালানোর পর পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত দুই অভিনেতা অভিনেত্রীর বাড়ি থেকে কোনও বিস্ফোরক খুঁজে পাওয়া যায়নি। মনে করা হচ্ছে ভয় দেখানোর জন্যই এমন হুমকি ফোন করা হয়েছিল অজিত ও রাম্যাকে।

চেন্নাইয়ের হার্ট অর্থাৎ কেন্দ্রে অজিত কুমারের দুটি বাড়ি রয়েছে। রম্যা কৃষ্ণনের বাড়ি চেন্নাইয়ের উপকণ্ঠে অবস্থিত। তাদের সব বাড়িতেই হুমকি দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশ। বম্ব স্কোয়াডের সদস্যরা এসে দুই অভিনেতা-অভিনেত্রীর বাসভবন পরীক্ষা করে দেখা হয়। পরে আধিকারিকরা জানান যে হুমকি দিয়ে যে ফোন এবং ইমেল এসেছিল তা ভুয়ো।

কয়েকদিন আগে, ডিজিপি একজন অজ্ঞাত প্রেরকের কাছ থেকে একটি ইমেল হুমকি পান। তাতে লেখা ছিল ‘ইডলি কড়াই’ অভিনেতা অরুণ বিজয়ের এককাট্টুথাঙ্গাল এলাকার বাসভবনে বোমা রাখার রয়েছে। কিন্তু বম্ব স্কোয়াড এবং পুলিশ চিরুণী তল্লাশি চালিয়েও কোনও বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি। এর আগে, অভিনেতা বিজয়, ত্রিশা, নয়নতারার বাসভবনেও হুমকির সম্মুখীন হয়েছিল।

চলচ্চিত্র তারকাদের পাশাপাশি, রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাসভবনেও বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল। তড়িঘড়ি পুলিশ এবং স্নিফার ডগ ইউনিটের সঙ্গে বোমা সনাক্তকরণ এবং নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিডিএস) মোতায়েন করা হয়। ব্যাপক তল্লাশি চালিয়েও কোথাও কোনও বিস্ফোরক সনাক্ত করা সম্ভব হয়নি।

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে