চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বর্ডার ২’ আমি তো দেখবই’, ভাইরাল ট্রেন্ডে গা ভাসালেন আফগান অধিনায়ক রশিদ খান

নিজস্ব প্রতিনিধি: ‘বর্ডার 2′ আমি তো দেখবই’, ইন্টারনেটের ভাইরাল ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন আফগানিস্তানের T20 ক্রিকেট বিশ্বকাপের অধিনায়ক রশিদ খান। উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছবির তারকারা। সুতরাং বোঝাই যাচ্ছে, ‘বর্ডার 2’ ক্রেজ পৌঁছেছে আফগানিস্তান পর্যন্ত। প্রতিবেশী পাকিস্তানকে তোয়াক্কা না করে ‘বর্ডার 2’ দেখার জন্যে উত্তেজিত আফগানিস্তানও। ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘বর্ডার 2’। মূল ছবির ২৮ বছর পর রিলিজ করছেন এই ছবির সিক্যুয়েল। তাই ভক্তদের মধ্যে উত্তেজনা দ্বিগুণ।

সেই নিয়ে ইন্টারনেট এ ছবির বিভিন্ন তারকাদের নাম উল্লেখ করে ভাইরাল হচ্ছে, ‘ছবির তারকারা একবার মন্তব্য করলে আমি ‘বর্ডার 2′ দেখব!’ এবার এই ট্রেন্ডে গা ভাসিয়ে গোটা ইন্টারনেটকে আফগান অধিনায়ক রশিদ খান জানালেন, কেউ দেখুক বা না দেখুক, আমি অবশ্যই’ বর্ডার 2′ দেখব। বুধবার আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক-অলরাউন্ডার রশিদ খান সোশ্যাল মিডিয়ায় আসন্ন ‘বর্ডার ২’ সিনেমার সমর্থনে একটি ভিডিও শেয়ার করেছেন। রশিদ খানও ইনস্টাগ্রামে ভাইরাল ট্রেন্ডে যোগ দিয়েছেন, যেখানে সেলিব্রিটিরা অংশ নিয়েছেন। ভিডিওতে খান দাবি করেছেন যে, তিনি অবশ্যই ‘বর্ডার ২’ দেখবেন। এই মূহুর্তে রশিদ ২০২৬ সালের আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্যে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখান থেকেই তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ট্রেন্ডিং ভিডিওটি শেয়ার করেছেন। এবং ছবির সকল তারকাকে ট্যাগ করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Rashid Khan (@rashid.khan19)

তাঁর ভাইরাল হওয়া ভিডিওতে ছবির অভিনেতারা তথা বরুণ ধাওয়ান, আহান শেট্টি এবং বলিউডের প্রবীণ অভিনেতা সুনীল শেট্টিও প্রতিক্রিয়া জানিয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রশিদ খান দুবাইয়ের রাস্তার ধারে ভুট্টা খাচ্ছেন। তাঁকে হাইওয়ের পাশে কয়লার আগুনে ভুট্টা ভাজতে দেখা যাচ্ছে। তিনি ক্যাপশন দিয়ে ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন ”বর্ডার ২’ আমি তো নিশ্চই দেখব। কিন্তু দেখা যাক আমি যদি এটি পোস্ট করি তাহলে কী হয়।’ ভিডিওটির পটভূমিতে সিনেমার একটি গানও বাজছিল। ‘বর্ডার ২’-এর অভিনেতা বরুণ ধাওয়ান এবং অহান শেট্টি এই পোস্টে মন্তব্য করেছেন। আহান লিখেছেন”অনেক ভালোবাসা ভাই”, অন্যদিকে বরুণ বলেছেন, “হা ভাই”। সুনীল শেট্টি বলেছেন, “ইয়ে হুই না বাত।” তবে রশিদ খানই প্রথম ক্রিকেটার নন, যিনি সিনেমাটির প্রচারের জন্য ভাইরাল ট্রেন্ডে গা ভাসিয়েছেন। ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুলও একই ট্রেন্ড অনুসরণ করে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে সিনেমাটির প্রচারণা করতেও দেখা গিয়েছে এবং শ্যালক আহান শেট্টিকে নিয়ে একটি মন্তব্য করতে দেখা গিয়েছে। লিখেছেন, আহান তাঁর ভিডিওতে একটি মন্তব্য করলে তিনি বর্ডার 2 দেখবেন। যিনি এই সিনেমায় অভিনয় করছেন। এই সিনেমায় বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্জের পাশাপাশি অভিনয় করেছেন সানি দেওলও।

Published by:

Share Link:

More Releted News:

হতশ্রী বোলিংয়ে ডুবল লখনউ, ঋষভের দলের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য রাখল শ্রেয়সের পাঞ্জাব

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ