জন্মসূত্রে মুসলিম, হিন্দু ব্যবসায়ীকে বিয়ে, এখন শিব-কৃষ্ণের ভক্ত মুমতাজ

প্রবীণ অভিনেত্রী তাঁর আন্তঃধর্মীয় বিবাহ এবং একজন হিন্দু পুরুষকে বিয়ে করার পর কীভাবে তিনি হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন সেই বিষয়ে মুখ খুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুমতাজ, বলিউডের একজন প্রখ্যাত অভিনেত্রী। স্বর্ণালী যুগের প্রথম সারির অভিনেত্রী ছিলেন। প্রথম সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। যদিও এখন তাঁর বয়স ৮০-র দোরগোড়ায়। তাই বলিউডে আর নিয়মিত নন। অথচ রাজেশ খান্নার সঙ্গে তাঁর জুটি একসময় বলিউডের সেরা জুটি ছিল। ১৯৭০-এর দশকে বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন ছিলেন মুমতাজ। তবে কেরিয়ারে মধ্যগগনে থাকাকালীনই অভিনেত্রী বিয়ে করে নেন এবং দেশ ছাড়েন। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও অভিনেত্রী একজন হিন্দুকে বিয়ে করেছিলেন। তাঁর স্বামী ছিলেন প্রখ্যাত ব্যবসায়ী ময়ূর মাধবানি। তাঁকে বিয়ে করার পরেই চলচ্চিত্রে কাজ করা ছেড়ে দেন তিনি। তবে একজন হিন্দু পুরুষকে বিয়ে করে তাঁর জীবন পুরো পুরি বদলে গিয়েছিল।

সম্প্রতি, প্রবীণ অভিনেত্রী তাঁর আন্তঃধর্মীয় বিবাহ এবং একজন হিন্দু পুরুষকে বিয়ে করার পর কীভাবে তিনি হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন সেই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, জন্মগত মুসলিম হওয়া সত্ত্বেও তিনি হিন্দু দেবদেবীর প্রতি তাঁর গভীর বিশ্বাস রয়েছে। সম্প্রতি একটি ইউটি উব সাক্ষাৎকারে মুমতাজ বলেছেন, ‘আমার প্রিয় দেবতা হলেন ভগবান শঙ্কর ও ভগবান কৃষ্ণ। আমার বাড়ির সিঁড়িতেও আমার প্রিয় ভগবান গণেশের একটি মূর্তি রাখা রয়েছে। যার ফলে আমি বাড়ির সিঁড়ি দিয়ে যখনই নামি দেবতার দর্শন পাই এবং প্রণাম করি। আমি ভগবান শঙ্করকে ভালবাসি। ছোটবেলা থেকেই, আমি সুদর্শন মানুষদের ভালোবাসি, এবং আমি মনে করি তিনিই সবচেয়ে সুদর্শন দেবতা। তাই আমি তাঁকে ভালবাসি। এই দুটি দেবতাকেই আমি বিশেষভাবে বিশ্বাস করি।’

এরপর অভিনেত্রী তাঁর আন্তঃধর্মীয় বিবাহের কথা স্মরণ করে বলেন, ‘আমি এবং আমার বোন উভয়ই হিন্দু পুরুষদের বিয়ে করেছি। তবে আমি উভয় ধর্মেই বিশ্বাসী। আমরা দুজনেই খুশি। আমার স্বামী আমার খুব যত্ন নিতেন। আমি বুঝতে পারি না কেন মানুষ হিন্দু এবং মুসলিম বিভাজনের কথা বলে, আমি এতে বিশ্বাস করি না।’ এরপর তিনি কিছু মুসলিম পুরুষের বহুবিবাহ নিয়েও বিরোধিতা প্রকাশ করেছেন। এবং বলেছেন, ‘মুসলিমদের মধ্যে, অনেক পুরুষ তিন বা চারবার বিয়ে করছেন। তারপরেও স্ত্রীদের ছেড়ে দিচ্ছেন। এটি কীভাবে মুসলিমদের হিন্দুদের চেয়ে ভাল করে তোলে? একজন পুরুষের তিন বা চারবার বিয়ে করা উচিত নয়। আমি নিজে একজন মুসলিম, এবং আমি বলছি যে এটি ভুল, এক স্ত্রী থাকার পর অন্য একজনকে বিয়ে করা ঠিক নয়। এটা পাপ। এই অর্থে, হিন্দুরা ভাল। কারণ তাঁরা একবারই বিয়ে করেন। কখনও কখনও তারা দুবার বিয়ে করেন, তবে বাধ্য হয়ে।’ মুমতাজ এবং ময়ুর মাধবানির দুটি কন্যা রয়েছে। নাতাশা মাধওয়ানি এবং তানিয়া মাধওয়ানি।

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়