সলমনের মাথায় পাথর ছুঁড়ে এখনও ভয়ে কাঁপছেন বক্সার বিজেন্দর সিং

নিখুঁত শট পেতে আক্ষরিক অর্থে 6-7 বার একই দৃশ্যের শুটিং করতে হয় আমাকে। হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ চারবছর পর ফিরে এসে বক্সঅফিসে একেবারে রাজত্ব কায়েম করেছিলেন বলিউড ভাইজান সলমন খান। তবে যতটা উত্তেজনা নিয়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি মুক্তি পেয়েছিল, ততটা বক্সঅফিসে সাফল্য অর্জন করতে পারেনি এই ছবি। যাই হোক, এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন ভারতীয় বক্সার বিজেন্দর সিং। ছবিতে তাঁর অভিনয়ও বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মনে। তবে বিজেন্দর এই প্রথম নয়, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত Fugly-এর মাধ্যমে একজন অভিনেতা হিসেবে বলিউডে ডেবিউ করেন। তবে তাঁর সলমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ঠিক কেমন? সম্প্রতি অলিম্পিয়ান বক্সার ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সল্লু ভাইয়ের সঙ্গে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন ZEE5- স্ট্রিমিং প্লাটফর্মে।হয়েছিল। সেখানেই একাধিক প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেতা তথা বক্সার।

প্রথমেই তাঁকে প্রশ্ন করা হয়, বক্সার থেকে চলচ্চিত্রে চুক্তিবদ্ধ, অভিজ্ঞতার কেমন? বিজেন্দর বলেন, যখন ভাই আমাকে ফোন করেছিলেন, তখন আমি যুক্তরাজ্যে ছিলাম। আমি ফিরে আসার পরে সলমন আমার সঙ্গে মুম্বইতে শারীরিকভাবে দেখা করার আমন্ত্রণ জানান, এরপরই ছবিতে প্রবেশ! সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে বিজেন্দর বলেন, “সলমন ভাই খুবই পরিশ্রমী এবং সবকিছুতেই ভাল তিনি। প্রথম দিকে, আমি ভেবেছিলাম, সে একজন সুপারস্টার, তাই হয়তো কারুর সঙ্গে কথা বলবে না। কিন্তু সত্যি কথা বলতে সে একমাত্র ব্যক্তি যিনি সেটে প্রথমে পৌঁছতেন এবং তিনিই শেষে সেট ছেড়ে বেরোতেন। সেটে তিনি প্রচুর পরিশ্রম করতেন। যতবার আমরা শুটিং করতাম, সে সবাইকে সাহায্য করত। খুব মিষ্টি তাঁর ব্যবহার। সবাইকে আনন্দিত করতেন। তিনিই একমাত্র মানুষ যার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।”

এরপরেই ছবিতে স্টান্ট দৃশ্য নিয়ে বিজেন্দর বলেন,” যখন আমাকে সলমন ভাইয়ের মাথায় পাথর ছুঁড়তে বলা হয়েছিল, তখন আমি দৃশ্যটি সম্পর্কে খুব সতর্ক ছিলাম। নিখুঁত শট পেতে আক্ষরিক অর্থে 6-7 বার একই দৃশ্যের শুটিং করতে হয় আমাকে। হয়েছিল। সেটে অনেক লোক ছিল যারা দুষ্টুমি করছিল এবং আমাকে পাথরটিকে আরও জোরে আঘাত করতে বলছিল এবং আমি তাঁদের বলতাম যে আমি কার মাথায় পাথর মারছি তা দেখতে। তবে সালমানের মাথায় পাথর ছুটতে গিয়ে সত্যি আমার হাত কেঁপেছিল প্রতিবার।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে