ইনস্টাগ্রামেই শেষ দেখা! বিমান দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় গায়িকার

আচমকাই কী কারণে বিমান দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত করছে প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি: কে জানত এটাই শেষ দেখা? বিমানে ওঠার আগে নিজের অনুরাগীদের জন্য একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছিলেন ব্রাজিলীয় কান্ট্রি সিঙ্গার মারিলিয়া মেনডোনসা। ইনস্টাগ্রমের অগনিত ভক্তদের সঙ্গে আলাপচারিতা সেরে নিজের ব্যক্তিগত বিমানে উঠেছিলেন। কিন্তু সেটাই শেষ। আচমকাই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ব্রাজিলের জনপ্রিয় গায়িকার। মাত্র ২৬ বছর বয়সেই প্রয়াত হয়েছেন এই জনপ্রিয় গায়িকা। বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন গায়িকা ও তাঁর ম্যানেজার, সহকারী, বিমানচালক এবং সহকারী বিমানচালকও। ছোট বিমানটিতে গানের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মারিলিয়া।

মূলত কান্ট্রি ঘরানার গান গাইতে দেখা যেত এই ব্রাজিলিয়ান তারকাকে। মারিলিয়া মেনডোনসা ২০১৯ সালে লাতিন গ্র্যামি পুরস্কারও পেয়েছেন। ব্রাজিলের গোয়ানিয়া থেকে মিনাস জেরাইস যাওয়ার পথে ঘটে যায় দুর্ঘটনা। গায়িকার ম্যানেজিং টিমের তরফে সংবাদমাধ্যমে জানানো হয়েছে কাউকেই বিমানের যাত্রীদের মধ্যে বাঁচানো যায় নি। ইনস্টাগ্রামে দেওয়া শেষ ভিডিয়োয় গিটার হাতে বিমানে ওঠার আগের মুহূর্তও যেমন ধরা পড়েছে, তেমনই দেখা গিয়েছে খাবার খেতে। বেশ জনপ্রিয় ছিলেন তিনি।

আচমকাই কী কারণে বিমান দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত করছে প্রশাসন। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বিমানের চাকা মাটি ছোঁয়ার আগে একটি বৈদ্যুতিন তারে ধাক্কা খায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। আর তাতেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে