‘বুড়ি, ঢঙি…’, শ্রাবন্তীর নতুন রিল ঘিরে কটাক্ষের বন্যা

এই পোশাকে ‘প্রেমিকা নে পেয়ার সে…’ এই গানটিতে নেচেই কটাক্ষের শিকার হলেন নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের নিয়েই বেশ মজে আছে গোটা সোশ্যাল মিডিয়া। তাঁরা কোনও সম্পর্কে জড়াল কিনা বা তাঁদের ফ্যাশনেবল পোশাক, সবকিছু তেই খুঁত ধরতে ওস্তাদ নীতি পুলিশরা। আর এ যদি হয়, টলিউড সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাহলে তো কথাই নেই! বলিউডের পাশাপাশি টলিউড নায়িকাদের নিয়েও সর্বদা চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যাশা অনুযায়ী, জিরো ফিগারের জায়গায় তাঁদের শরীরে একটু চর্বি ধরলেই শুরু হয়ে গেল তাঁদের নিয়ে কটাক্ষ।

এর আগে এমন নিশানায় পড়েছেন শুভশ্রীও। কিন্তু অভিনেত্রী শ্রাবন্তীর পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি নাক গলান নীতি পুলিশরা। পরপর তিনটে বিয়ে করেও টিকল না একটাও। তাই এখন তিনি কার সঙ্গে প্রেম করছেন সেটা জানতেই মরিয়া ভক্তরা। যাই হোক, এই মুহূর্তে তিনি টলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরানী’র শুটিংয়ে ব্যস্ত। যেখানে তিনি ব্যান্ডেট কুইন তথা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। ইতিমধ্যেই ছবির প্রথম শিডিউলের শুটিং শেষ হয়ে গিয়েছে শ্রাবন্তীর। আর এই ছবির জন্যে নায়িকা ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ, বন্দুক চালানো-সহ একাধিক প্রশিক্ষণ নিয়েছেন। তবে সম্প্রতি তিনি আলোচনায় এলেন অন্য একটি কারণে।

 

সম্প্রতি শ্রাবন্তী ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে হলুদ জামা এবং কালো প্যান্টে। এই পোশাকে ‘প্রেমিকা নে পেয়ার সে…’ এই গানটিতে নেচেই কটাক্ষের শিকার হলেন নায়িকা। সেই ভিডিও দেখে একজন লিখেছেন, “বুড়ি আর কত করবি?” আরেকজন নেটিজেন লিখেছেন, “এক নম্বরের ঢঙি।” এর আগেও আরেকটি ভিডিও পোস্ট করে ট্রোলড হয়েছিলেন শ্রাবন্তী, যেখানে তাঁকে দেখা গিয়েছিল, রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে৷ বৃষ্টিভেজা শরীরে, তাঁকে নো মেক আপ লুকে দেখেই রীতিমতো চমকে গিয়েছিলেন ভক্তরা৷ তবে অভিনেত্রী কোনও কটাক্ষেই গা করেন না। বরং তিনি সর্বদা খুশির মেজাজে জীবন কাটাতে ভালবাসেন।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা