‘শিল্পীকে যাচাই করার জন্য টিকিট কিনুন, টিক নয়’! ‘ব্লু টিক’ হারিয়ে বিস্ফোরক বীর দাস, প্রকাশ রাজ

টুইটারের শর্ত অনুযায়ী, ব্লু টিকের জন্য মাসিক ৬৫০-৭০০ টাকা প্রদান করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যেখানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান বাদ গেলেন না সেখানে টেলিভিশন অভিনেত্রীরা তো ছাড়। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে কুলীন তকমা হারানোর তোরজোর। শুক্রবার সকাল সকাল তারই এক ঝটকা খেলেন একঝাঁক তারকা। কেননা টুইটার থেকে সরিয়ে দেওয়া হল একঝাঁক তারকার ‘ব্লু টিক’। যেটি কিনা চিহ্নিত করত, তারকাদের সেটাই মূল সোশ্যাল মিডিয়া প্রোফাইল। ২০০৯ সাল থেকে শুরু হয় টুইটারে এই ‘ব্লু টিক’ সিস্টেম। যাতে সেলিব্রিটি বা বিখ্যাত ব্যক্তিত্বদের থেকে আম জনতা আলাদাভাবে চিহ্নিত হতে পারে। এবং ফেক নিউজ বা ভুল তথ্য পরিবেশন থেকে রুখতেই এই ‘ব্লু টিক’ সিস্টেম চালু হয়েছিল। স্বাভাবিকভাবেই সেখানে অগ্রাধিকার পেয়েছে দেশের তারকা, রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বহু গণ্যমান্য ব্যক্তিত্বরা। প্রায় ৩ লক্ষ মানুষ এই ‘ব্লু টিক’-এর অধীনে ছিলেন। তাঁদের জনপ্রিয়তার কারণেই তাঁদের নামের পাশে ‘ব্লু টিক’ বসত। কিন্তু এলেন মাস্ক (Elon Mask) টুইটার অধিগ্রহণের পরেই স্পষ্ট ঘোষণা করেছিলেন যে, এবার থেকে ‘ব্লু টিক’ বহন করতে হলে মাসে মাসে বইতে হবে খরচাপাতি।

সেই নীতি মেনেই বৃহস্পতিবার থেকে ‘ব্লু টিক’ খোয়াল একঝাঁক তারকা এবং একাধিক নামি দামী প্রতিষ্ঠান। যেখানে রয়েছেন, একাধিক চলচ্চিত্র এবং টেলিভিশন তারকারা। যার মধ্যে আছেন, শাহরুখ, অমিতাভ, সলমন, কৌতুক অভিনেতা বীর দাস, প্রকাশ রাজ, নার্গিস ফাকরি, আলিয়া ভাট। বীর দাস মজার ছলে বলেছেন, টুইটার থেকে তাঁর নীল টিক উঠে গেছে। এবার যে কেউ তাঁর নামে ছদ্মবেশ ধারণ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে পারে। এমনকী তাঁকেও এখন কেউ বিশ্বাস করবে না। তাঁর পোস্টগুলিও ফেক মনে হবে। টুইটের একটি সিরিজে বীর লিখেছেন, “আমি এই পৃথিবী পছন্দ করি। একজন শিল্পীকে যাচাই করার জন্য, টিকিট কিনুন, টিক নয়…বাই ব্লু টিক। আমি যা বলছি তা যদি আপনি পছন্দ করেন.। এটাই আসল আমি।” 

নার্গিস ফাখরিও এটি সম্পর্কে টুইটে লিখেছেন, “আমি আসলে এখানে আসিনি। আমি শুধু লক্ষ্য করেছি যে আমি সেই নীল জিনিসটির সঙ্গে আর যাচাই করছি না।” প্রকাশ রাজ লিখেছেন, “বাই বাই #BlueTick…. আপনার সঙ্গে থাকতে পেরে ভালো লাগলো…আমার যাত্রা..আমার কথোপকথন..আমার শেয়ার করা সমস্ত কিছু লোকেদের সঙ্গে চলতে থাকবে।” রবি কিষাণও প্রতিক্রিয়া টুইটে লিখেছেন, “কেন আমি..? ব্লু টিক চলে গেল?”! টুইটারের শর্ত অনুযায়ী, ব্লু টিকের জন্য মাসিক ৬৫০-৭০০ টাকা প্রদান করতে হবে। 

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ