রওনা দিয়েছেন আলিয়া, কবে যাবেন ঐশ্বর্য? কানে আর কোন কোন ভারতীয় তারকাদের দেখা যাবে?

কানে যাচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চন, আলিয়া ভাট, করণ জোহর, অদিতি রাও হায়দারি, তারা সুতারিয়া, মৌনি রায় এবং পূজা বাত্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর হাতে মাত্র কয়েক ঘণ্টা বাকি! মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হচ্ছে বিশ্বের ঐতিহ্যবাহী কান (Cannes) চলচ্চিত্র উৎসব। আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিবছর ফ্রান্সে অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্র উৎসব। যে উৎসবে বিশ্বব্যাপী সকল চলচ্চিত্র তারকা উপস্থিত থাকেন। প্রতি বছরই কানের মঞ্চে ভারতীয় তারকাদের দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। বিশেষ করে, তাঁরা কী পোশাক পরছেন তাতেই আগ্রহ থাকে ভারতীয়দের। তেমনই ২০২৬ সালে কানে ভারতীয় তারকাদের দেখার জন্যে উত্তেজিত ভক্তরা। এবার বলিউড তারকা, আঞ্চলিক সিনেমার প্রতিনিধি, চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক সকলেরই উপস্থিত থাকার কথা রয়েছে কানে। যাঁদের মধ্যে চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন, আলিয়া ভাট, করণ জোহর, অদিতি রাও হায়দারি, তারা সুতারিয়া, মৌনি রায় এবং পূজা বাত্রা।

ইতিমধ্যেই আলিয়া কানে ভারতের প্রতিনিধিত্ব করার জন্যে রওনা দিয়েছেন। এদিকে কানে প্রায় ২০ বারের মতো অতিথি হয়ে গিয়েছেন ঐশ্বর্য। এ বছর ৭৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে ভারত তার ছাপ রাখতে প্রস্তুত। ১৯৪৬ সাল থেকে চালু হওয়া এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের বিশেষ আকর্ষণের তালিকায় থাকে, তারকাদের রেড কার্পেটে উপস্থিতি, প্রশংসিত চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শন, পালম দ’অর পুরস্কার প্রদানের মতো একাধিক ইভেন্ট। ল’রিয়াল প্যারিসের দীর্ঘদিনের অ্যাম্বাসেডর ঐশ্বর্য রাই বচ্চন, তিনি প্রতি বছর কান-এ সবচেয়ে প্রতীক্ষিত ভারতীয় তারকাদের মধ্যে একজন। চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক করণ জোহরেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে, যা ভারতীয় সিনেমার জন্য একটি ব্যবসায়িক মঞ্চ খুলে দেবে।

এছাড়া প্রবীণ পরিচালক আশুতোষ গোয়ারিকর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই)-এর পরিচালক হিসেবে দেশের সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করবেন কানে। এছাড়া ভারতের আঞ্চলিক চলচ্চিত্র শিল্পগুলোর হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন কল্যাণী প্রিয়দর্শন। তাঁর ৭ বছর কান-এ অভিষেক হবে। যিনি দক্ষিণ ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে তুলে ধরবেন। মালয়ালম চলচ্চিত্র নির্মাতা চিদাম্বরম কানে তাঁর ছবি ‘বালান: দ্য বয়’ উপস্থাপন করবেন। পঞ্জাবি তারকা অ্যামি ভিরক এবং রূপী গিল তাঁদের ছবি ‘চর্দিকালা’ নিয়ে উপস্থিত থাকবেন। এছাড়া প্রবীণ অভিনেতা অশোক শ্রফ ও নিবেদিতা শ্রফ, প্রজক্তা মালি এবং প্রযোজক কেদার যোশী কানে মারাঠি সিনেমার প্রতিনিধিত্ব করবেন। মানসী পারেখ এবং পার্থিব গোহিল গুজরাতি সিনেমার প্রতিনিধিত্ব করবেন।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ