আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফাঁস হল অঙ্কুশের নতুন লুক, দেখে চেনার উপায় নেই অভিনেতাকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র কয়েকদিন আগেই লন্ডনে একটি ছবির শুটিং সেরে সপ্তমীর দিনে কলকাতায় ফিরেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা(Ankush Hazra)। খুলেছেন নিজের নতুন প্রযোজনা সংস্থাও। এবার সম্পূর্ণ নতুন রূপে ধরা দিলেন বাংলা সিনেমার ডান্স কিং। পায়ে নীল হাওয়াই চটি, নীল চেক লুঙ্গি, এবং সাদা ফতুয়া পরিহিত মুখে চাপ দাড়ি বিশিষ্ট অভিনেতাকে দেখে চেনার উপায় নেই যে তিনি অঙ্কুশ। বীরভূমের রামপুরহাটে এমনই এক লুকে ধরা দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।

কিন্তু বীরভূমে এই লুকে কি করছেন অঙ্কুশ? জানা গিয়েছে এই মুহূর্তে রামপুরহাটে একটি নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। ছবিতে অঙ্কুশের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছবির পরিচালক মুম্বইয়ের প্রবাসী বাঙালি শৈবাল। ছবির নাম ‘কুরবান’। ‘কনটেন্টধর্মী’ এই নতুন ছবিতে অঙ্কুশ, ও প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়, শুভদ্রা চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের মত অভিনেতা অভিনেত্রীরা। প্রিয়াঙ্কার সঙ্গে জুটিতে অঙ্কুশের এটি দ্বিতীয় ছবি এর আগে রাজা চন্দ পরিচালিত একটি ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা।

এর আগে সম্প্রতি এসকে মুভিজ প্রযোজিত অংশুমান প্রত্যুষ পরিচালিত “ওগো বিদেশিনী” ছবির শুটিং সম্পন্ন করেন অঙ্কুশ। ছবির সম্পূর্ণ শুটিং হয়েছে বিদেশে। ছবিতে অঙ্কুশের বিপরীতে নায়িকা হিসেবে কে রয়েছেন সেই বিষয়ে এখনও জানা না গেলেও সূত্রের খবর তিনি একজন বিদেশিনী। এছাড়াও তাঁর নিজের প্রযোজনা সংস্থার ছবি মির্জাতেও নায়কের ভুমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবির হাত ধরেই বাংলা সিনেমায় ডেবিউ করতে চলেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। তবে ছবিতে অঙ্কুশের বিপরীতে নায়িকা কে হবেন সেই বিষয়ে এখনও জানা যায়নি।  

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ