রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

বয়স ৫০। এখনও অবিবাহিত প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন। যদিও মায়ের স্বাদ ২৪ বছর বয়সেই পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স ৫০। এখনও অবিবাহিত প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন। যদিও মায়ের স্বাদ ২৪ বছর বয়সেই পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী। যখন তিনি বড় মেয়ে রেনেকে দত্তক নিয়েছিলেন। অভিনেত্রীর এই সিদ্ধান্ত ও পদক্ষেপ দুইই তাঁর পেশাগত জীবনে হইচই ফেলে দিয়েছিল। ২০০০ সালে সুস্মিতা মা হয়েছিলেন। আর এই বিষয়টি জানা মাত্রই তাঁর ম্যানেজার তাঁকে ছেড়ে পালিয়ে যান। তিনি দাবি করেছিলেন, সুস্মিতা সেন এখন মা হয়ে গিয়েছেন, এখন তিনি আর নায়িকার চরিত্র তো দূর অস্ত, পার্শ্ব চরিত্রেও অভিনয়ের সুযোগ পাবেন না। তাই তিনি কাজ ছেড়ে চলে যাচ্ছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন সুস্মিতা সেন। হাঁটুর বয়সী মডেল রোহনের সঙ্গে প্রেম করলেও এখনও তাঁদের প্রেমের সম্পর্কে সিলমোহর দেননি অভিনেত্রী। তিনি আর বিয়ে করবেন কিনা, তাও জানা নেই। তবে তিনি দুই সন্তানের মা। রেনে সেন এবং আলিশা সেন। দুজনকেই দত্তক নিয়েছেন। কিন্তু তাঁদের দত্তক নেওয়ার পর সিঙ্গেল মা হিসেবে অভিনেত্রীর পথচলা সহজ ছিল না। কর্মজীবনের শুরুতেই তাঁর এমন একটি বড় পদক্ষেপ, অনেকের কাছেই দৃষ্টিকটু লেগেছিল। অনেকেই তাঁর এই সিদ্ধান্তকে সমালোচনা করেছে।

সাম্প্রতিক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে অকপটে অভিনেত্রী বলেন, ‘লোকেরা আমাকে বলত, তোমাকে কে বিয়ে করবে? এত তাড়াতাড়ি তুমি কেন এত বড় দায়িত্ব নিচ্ছ? তবে আমি মনেপ্রাণে জানতাম যে রেনে আমারই। মা হওয়া আমার একটা স্বপ্ন ছিল। রেনের সঙ্গে প্রথম সাক্ষাতের মুহূর্ত আমার চোখে এখনও তাজা। রেনেকে দত্তক নেওয়ার সময়েও আইনি বাধার সম্মুখীন হয়েছিলাম। কারণ আমি অবিবাহিত ছিলাম। তাই কর্তৃপক্ষরা প্রশ্ন তুলেছিল আমি স্বাধীনভাবে তাঁকে লালন-পালন করতে পারব কিনা। তবে আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। আমার ম্যানেজারও আমি আর কাজ পাব না ভয় পেয়ে পালিয়ে যায়। সে বলেছিল, তুমি তোমার কেরিয়ার নিয়ে একদম সিরিয়াস নও। এমন কারও প্রতিনিধিত্ব করতে পারব না যে মাত্র ২৪ বছরে মা হয়েছে। পার্শ্ব চরিত্রও পাবে না তুমি।’ তাই উনি চলে যান। সত্যিটা হল, মা হওয়ার পরেই আমার একাধিক ছবি হিট করেছিল। আমার মেয়েরা আমার জীবনকে আরও অর্থবহ করে তুলেছে। এখন আমি যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মেয়েদের থেকে অনুমতি নিই। তাঁরাই আমার জীবনের সবথেকে বড় ভরসা।’

দীর্ঘ জেরার পর গ্রেফতার ত্বিশা শর্মার শাশুড়ি

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি