কনসার্টে জাতীয় পতাকার অবমাননা, ইউক্রেনীয় গায়িকা উমা শান্তির বিরুদ্ধে মামলা দায়ের

তিনি ইচ্ছে করে ভারতীয় পতাকার অবমাননা করেছেন। ঘটনার এই ফুটেজটি ঝড়ের বেগে ভাইরাল হওয়া মাত্রই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেন। এই মামলার দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী পুলিশ পরিদর্শক সন্দীপ জোরকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে এসে জাতীয় পতাকাকে নিয়ে অবমাননা, মামলা দায়ের হল বিখ্যাত ইউক্রেনীয় গায়িকা উমা শান্তির বিরুদ্ধে। রবিবার রাতে পুণের মুন্ধওয়ার একটি ক্লাবে কনসার্টে এসে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করেন বিখ্যাত গায়িকা। পুণে পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। রোববার রাতে ঘটনাটি ঘটলেও সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রে রে করে ছুটে আসেন নেটিজেন রা। হাভালদার তানাজি দেশমুখ কোরেগাঁও পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। শান্তি পিপল ব্যান্ডের গায়িকা উমা শান্তি, কার্তিক মোর দ্বারা আয়োজিত এবং ফ্রিক-সুপার ক্লাব বার কিচেনে অনুষ্ঠিত প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পারফর্ম করতে এসেই এমন অপমানজনক ঘটনা ঘটান।

সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বিষ্ণু তামহানে জানিয়েছেন, শুধু উমা শান্তি নয়, ক্লাবের সংগঠক কার্তিক মোরেনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কী করেছেন তিনি? সুত্র অনুযায়ী, রবিবার কনসার্টে উমা শান্তিকে তাঁর পারফরম্যান্সের সময় দুই হাতে দুটি জাতীয় পতাকা নিয়ে অশ্লীল নাচতে দেখা যায় এবং এরপরে দর্শকদের ভিড়ের মধ্যে পতাকাগুলিকে ফেলে দেন। এই বিষয়টি সামনে আসতেই গায়িকাকে তুলোধনা করেছে সকলেই। বোঝাই যাচ্ছিল, তিনি ইচ্ছে করে ভারতীয় পতাকার অবমাননা করেছেন। ঘটনার এই ফুটেজটি ঝড়ের বেগে ভাইরাল হওয়া মাত্রই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেন। এই মামলার দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী পুলিশ পরিদর্শক সন্দীপ জোরকে।

ভারতের জাতীয় পতাকার সঙ্গে এমন আচরণ, এবং পতাকাকে অসম্মান করার অভিযোগে গায়িকার বিরুদ্ধে আইনি পদক্ষেপের নেওয়া হয়। পুনের একটি স্থানীয় নিউজ অনুসারে, মহারাষ্ট্র পুলিশ আইন, ধারা ১১০, এবং জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন, ২ ধারার অধীনে গায়িকার অভিযোগ দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত, কাউকে গ্রেপ্তার করা হয়নি। গত সপ্তাহে, ইউক্রেনীয় ব্যান্ড ‘শান্তি পিপল’ ভারত সফরে এসে অংশ বেঙ্গালুরু এবং ভোপাল উভয় জায়গাতেই কনসার্ট করেছে। এটি ছিল শান্তির ভারতে দ্বিতীয়বার পারফরম্যান্স, এর আগে ২০২২ সালের অক্টোবরে ভারতে পারফরম্যান্স করতে এসেছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে