হৃত্বিকের ‘ওয়ার-২’-এ কাঁচি চালাল সেন্সর বোর্ড, বাদ একাধিক অশ্লীল ও যৌন উত্তেজক দৃশ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবানি অভিনীত অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার ২’ এর কিছু দৃশ্যে আপত্তি জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। তারা সেই সব দৃশ্যে ছুড়ি কাঁচি চালিয়েও ফেলেছিল। আগামী কয়েকদিনের মধ্যে মুক্তি পাওয়ার কথা ওয়ার ২ এর। যদিও সিবিএফসি অ্যাকশন দৃশ্যে কোনও কাটছাঁট করতে বলেনি, তবে আরও কিছু দৃশ্য এবং সংলাপে পরিবর্তন আনতে বলা হয়েছে। সেন্সর বোর্ড নির্মাতাদের একটি সংলাপেও পরিবর্তন করতে বলেছে। একটি চরিত্রের করা একটি অশালীন অঙ্গভঙ্গি পর্যন্ত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ওই অঙ্গভঙ্গির দৃশ্যটি ২ সেকেন্ডের জন্য।

সিবিএফসি নির্মাতাদের ছবিটি থেকে ৯ সেকেন্ডের কিছু দৃশ্য সরিয়ে নিতে বলেছে। এই দৃশ্যটি মূলত ‘আওয়ান জওয়ান’ গানটির সময়ে কিয়ারার বিকিনি অবতারের। গানটি যখন মুক্তি পায়, তখন কিয়ারার বিকিনি লুক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। বিকিনিতে কিয়ারা অত্যন্ত মোহময়ী লেগেছিলেন। এই সকল কাটছাঁটের পর ‘ওয়ার ২’ ২ ঘন্টা ৫৯ মিনিট এবং ৪৯ সেকেন্ডের রানটাইম সহ U/A ১৬+ সার্টিফিকেট পেয়েছে। তবে, জানা গিয়েছে নির্মাতারা ৮ অগস্ট আবার সিবিএফসির সঙ্গে যোগাযোগ করেন ২ ঘন্টা ৫১ মিনিট এবং ৪৪ সেকেন্ডের সংশোধিত রানটাইম নিয়ে।

একটি সূত্র পোর্টালকে জানিয়েছে যে পরীক্ষা কমিটি (ইসি) এর পরিবর্তে রিভাইজিং কমিটি (আরসি) ‘ওয়ার ২’ পাস করেছে। সূত্রটি বলেছে, “এটা সম্ভব যে ইসি অবশ্যই অনেক পরিবর্তন চেয়েছে। ‘ওয়ার ২’ নির্মাতাদের আরসির কাছে যেতে প্ররোচিত করেছে।” আরসির প্রিসাইডিং অফিসার ছিলেন পদ্মশ্রী রমেশ পতঙ্গে। তিনি যেসব ছবির জন্য ইসির আপত্তি ছিল, সেসব ছবির ছাড়পত্র দেওয়ার জন্য পরিচিত। গত বছর, তিনি বিতর্কিত ছবি “হামারে বরাহ” এবং “ভেদা”-কেও ছাড়পত্র দিয়েছিলেন। এই ছবিগুলিও ইসির সঙ্গে সমস্যার সম্মুখীন হয়েছিল। পরে আরসি ‘ভেদা’কে ছাড়পত্র দেয়। ‘ওয়ার ২’ মুক্তি পাবে ১৪ অগস্ট। ছবিটির অগ্রিম বুকিং শুরু হবে ১০ অগস্ট। এটি এককভাবে মুক্তি পাবে না। ‘ওয়ার ২’ -এর সঙ্গেই মুক্তি পাবে রজনীকান্তের ‘কুলি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের