KARAN JOHAR: বঙ্গতনয়া আলিয়ার অভিভাবক টোটা ও চূর্ণী! আলাপ করুন রকি ও রানির সঙ্গে

'রকি অউর রানি কি প্রেম কাহানি'র ফার্স্ট লুকের একাধিক পোস্টার প্রকাশ করেছেন, ভক্তদের সঙ্গে রান্ধাওয়া এবং চ্যাটার্জিদের আলাপ করিয়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে জানুয়ারী মাসেই কাজে ফিরেছেন অভিনেত্রী আলিয়া ভাট। রাহার জন্মের কয়েকদিনের মধ্যেই চর্বি ঝরিয়ে একেবারে স্লিমটিম নায়িকা। গতবছর থেকেই তাঁর জীবনে একের পর এক খুশির খবর। সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষমানের বিউটি ব্র্যান্ড ‘গুচ্চি’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন আলিয়া। এদিকে পর্দায় কবে দেখা যাবে নায়িকাকে? সেই নিয়ে অবিরত চর্চা চলছেই। যাই হোক, অবশেষে অপেক্ষার অবসান। রণবীর সিং-এর সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন আলিয়া। চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে ছবির শুটিং। আর এই ছবির হাত ধরেই দীর্ঘ ৭ বছর পর পরিচালকের ভূমিকায় অবতীর্ণ করলেন করণ জোহর।

বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করলেন করণ জোহর, সেই উপলক্ষে প্রকাশিত হল নবীর-আলিয়ার বহু প্রতীক্ষিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’-র পোস্টার। যেটি পরিচালনা করেছেন করণ জোহর। ছবিতে আলিয়া ভাট এবং রণবীর সিং ছাড়াও প্রধান ভূমিকায় রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণি গঙ্গোপাধ্যায়। আজ, করণ জোহর চলচ্চিত্র নির্মাতা হিসেবে ২৫ বছর পূর্তিতে সেলিব্রেশনে মেতেছে গোটা বলিউড। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুকের একাধিক পোস্টার প্রকাশ করেছেন, ভক্তদের সঙ্গে রান্ধাওয়া এবং চ্যাটার্জিদের আলাপ করিয়ে দিয়েছেন।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নতুন পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করে করণ লিখেছেন, “রন্ধাওয়া এবং চ্যাটার্জিদের সঙ্গে দেখা করুন, ২৮ শে জুলাই। #RockyAurRaniKiiPremKahaani-এর সাথে এটির অংশীদার হন, 2023।” এদিকে, রণবীর সিং পোস্টারগুলি শেয়ার করে লিখেছেন, “এই ‘প্রেম কাহানি’-এর রত্নগুলির সঙ্গে পরিচয় করুন- রান্ধাওয়াস এবং চ্যাটার্জি!” এদিকে আরেকটি পোস্টারে দেখা যাচ্ছে আলিয়া ভাট ওরফে রানির পরিবার, চ্যাটার্জিদের। পোস্টারে আলিয়া, শাবানা আজমি, চূর্ণী গাঙ্গুলী, টোটা রায় চৌধুরী এবং নমিত দাসকে দেখা যাচ্ছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে