চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জগদ্ধাত্রীকে বোল্ড-আউট করে টিআরপি শীর্ষে জায়গা করল জি বাংলার এই সিরিয়াল

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের তারকাদের গা শিউরে ওঠার পালা। আজকাল টিআরপি-র উপর নির্ভর করে সিরিয়ালের ভাগ্য। একটু এদিক-ওদিক হলেই বন্ধের খাতায় নাম লেখায় সেইসব সিরিয়ালগুলো! তবে গত কয়েক সপ্তাহে টিআরপি-র হিসাবে অনেকটাই বদলেছে। সেরা পাঁচেও এখন ঠাঁই পাচ্ছে না অনুরাগের ছোঁয়া। অন্যদিকে রাণী আর গীতার প্রশংসা কুড়োচ্ছে ভক্ত মহল।

তাহলে বছরের শেষলগ্নে এসে কোন সিরিয়াল বেঙ্গল টপার হল? লড়াইতে কে পিছিয়ে পড়ল, চলুন দেখে নেওয়া যাক। এই সপ্তাহে বেঙ্গল টপারের খেতাব গেল জি বাংলার ‘ফুলকি’র ঝুলিতে। ‘দ্রোণাচার্য’ রোহিতের ভিডিও দেখেই কীভাবে একলব্য-র মতো বক্সিং শিখবে আপতত সেদিকে নজর সকলের। এই সপ্তাহে জগদ্ধাত্রীর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে পর্ণা-সৃজনের ‘নিম ফুলের মধু’। তৃতীয়স্থানে রয়েছে এই মুহূর্তে স্টার জলসার মেগা গীতা LL.B। হ্যাঁ, কার কাছে কই মনের কথা-কে হারিয়ে দিল জলসার এই নতুন গল্প।

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-

প্রথম- ফুলকি (৮.৫)

দ্বিতীয়- নিম ফুলের মধু (৮.১)

জগদ্ধাত্রী (৮.১)

তৃতীয়- গীতা LLB (৭.৩)

চতুর্থ- অনুরাগের ছোঁয়া (৭.২)

পঞ্চম- তোমাদের রাণী (৭.০)

ষষ্ঠ- কার কাছে কই মনের কথা (৬.৭)

জল থই থই ভালোবাসা (৬.৭)

সপ্তম- লাভ বিয়ে আজকাল (৬.৫)

অষ্টম- তুঁতে (৬.৪)

নবম- সন্ধ্যাতারা (৬.২)

দশম- রাঙা বউ (৫.৭)

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ