‘লিটল মেগা প্রিন্সেস’ কে দেখতে হাসপাতালে পৌঁছলেন চিরঞ্জীবী-সুরেখা, সঙ্গী আল্লু ও তাঁর স্ত্রী

স্বাগত লিটল মেগা প্রিন্সেস। তুমি তোমার পরিবার এবং ভক্তদের জন্য আনন্দ নিয়ে এসেছ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আজ খুশির মরসুম। দীর্ঘ ১১ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন তেলেগু সুপারস্টার রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনা। প্রথম বাবা-মা হলেন। প্রথম সন্তান সকল বাবা-মায়ের কাছেই বিশেষ। অবশেষে মেগাস্টার চিরঞ্জীবী পরিবারে এলো নতুন সদস্য। গতবছর ডিসেম্বর প্রথম সন্তান আসার কথা জানিয়েছিলেন রামচরণ পরিবার। এদিন দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে কন্যা সন্তানের জন্ম দিলেন উপাসনা। বাবা-মা হলেন রামচরণ ও তাঁর স্ত্রী। দাদু-ঠাকুমা হলেন চিরঞ্জীবী এবং সুরেখা। ইতিমধ্যেই নাতনীকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছেন চিরঞ্জীবী। এছাড়াও গিয়েছেন, তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার আল্লু অর্জুন ও তাঁর স্ত্রী। ভক্ত থেকে তারকা, সবাই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা পরিবারকে।

এদিকে অস্কার বিজয়ী ‘নাটু নাটু’-র সুরকার এমএম কীরাভানিও একটি নতুন সুর তৈরি করেছেন রামচরণের প্রিন্সেসের জন্যে। সব মিলিয়ে খুশির মহল এখন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। এছাড়াও দাদু চিরঞ্জীবী তাঁর টুইটারে ছোট্টটিকে পরিবারে আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, ‘স্বাগত লিটল মেগা প্রিন্সেস। তুমি তোমার পরিবার এবং ভক্তদের জন্য আনন্দ নিয়ে এসেছ।’ চিরঞ্জীবী এবং সুরেখা নাতনির সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন, যে ভিডিও এখন নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে।

এদিকে রাম চরণ সম্প্রতি একটি বিশেষ ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন, “অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক কালা ভৈরব তাঁর হবু সন্তানের জন্য একটি সুরও তৈরি করেছেন। যার জন্যে আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আমরা নিশ্চিত যে এই সুরটি আনন্দ নিয়ে আসবে। এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ শিশুর জন্য আনন্দ হয়ে উঠবে।” যা নিয়ে একজন ব্যবহারকারী বলেছেন, “সুসংবাদের জন্য অপেক্ষা করছি।” অন্য একজন উল্লেখ লিখেছিলেন, “অভিনন্দন আনা।” “এটি সত্যিই একটি দুর্দান্ত সঙ্গীতের সুর। রাম চরণ এবং উপাসনা ১৪ জুন, ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন। তাঁরা গত বছরের ১২ ডিসেম্বর তাদের গর্ভাবস্থার খবর শেয়ার করেছিলেন।

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন