গির্জায় উদ্দাম প্রেম সিদ্ধার্থ-জাহ্নবীর, ‘পরম সুন্দরী’র বিতর্কিত দৃশ্য সরানোর দাবি খ্রিস্টান ধর্মাবলম্বীদের

খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা একটি গির্জার ভেতরে অভিনেতাদের প্রেমের একটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিলেন এবং এটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই বিতর্কে সিদ্ধার্থ মলহোত্রা, জাহ্নবী কাপুরের আসন্ন ছবি ‘পরম সুন্দরী।’ আগামী ২৯ অগস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি। ইতিমধ্যেই ছবির গানগুলি, ট্রেলার ভক্তদের মনে ব্যাপক সাড়া ফেলেছে। বলিউডের নতুন জুটির পর্দার রসায়ন দেখার জন্যে অপেক্ষায় ভক্তরা। কিন্তু তার মধ্যেই বিতর্ক! যদিও মাঝে মধ্যেই বলিউড সিনেমা নিয়ে নানা বিতর্ক ওঠে সোশ্যাল মিডিয়ায়। যার জন্যে ছবির মুক্তি বিলম্বিত হয়ে যায়। আইনি বিপাকেও জড়িয়ে পড়ে। এবার বিতর্কের মুখে সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুরের আসন্ন ছবি ‘পরম সুন্দরী।’ ছবির ট্রেলার অনলাইনে মুক্তি পাওয়ার কয়েকদিন পর, খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা একটি গির্জার ভেতরে অভিনেতাদের প্রেমের একটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিলেন এবং এটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ করেছেন।

এই বিষয়ে খ্রিস্টান সংগঠন ওয়াচডগ ফাউন্ডেশন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি), মুম্বই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং মহারাষ্ট্র সরকারকে চিঠি দিয়েছেন। যেখানে তাঁরা চলচ্চিত্র নির্মাতাদের ছবিটি এবং প্রচারমূলক ভিডিও থেকে দৃশ্যটি দ্রুত সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন। সংগঠন দাবি করেছে, ‘দর্শক আকর্ষণ করার জন্য বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যে বিতর্ক তৈরির প্রবণতা রোধ করা দরকার। ভারতে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজগুলি ভারতীয় ন্যায় সংহিতার বিধানের অধীনে আইনি তদন্তের সম্মুখীন হতে পারে। আজহার বাশা তাম্বোলি বনাম রবি এস গুপ্ত ও ওরস এবং হাম দো হামারে বারা’র মতো নজিরগুলি মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় অনুভূতির সুরক্ষার মধ্যে সংবেদনশীল ভারসাম্যকে তুলে ধরে। অতিরিক্ত, সিনেমাটোগ্রাফ আইন, ১৯৫২ এর অধীনে প্রতিষ্ঠিত সিবিএফসি, শৈল্পিক প্রকাশ এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা উভয়কেই বিবেচনা করে চলচ্চিত্রগুলিকে সার্টিফাই করার দায়িত্বপ্রাপ্ত।’

তাঁদের আরও দাবি, গির্জা একটি পবিত্র উপাসনালয়। বিশেষ করে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংবেদনশীল জায়গা। তাই এখানে অশ্লীল বিষয়বস্তুর মঞ্চ হিসেবে চিত্রিত করা উচিত নয়। এই চিত্রায়ন কেবল ধর্মীয় উপাসনা লয়ের আধ্যাত্মিক পবিত্রতাকেই অসম্মান করে না বরং ক্যাথলিক সম্প্রদায়ের সংবেদনশীলতাকেও গভীর ভাবে আঘাত করেছে। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সিবিএফসি-র দৃশ্যটি অপসারণ করতে বলেছে নির্মাতাদের। CBFC জানিয়েছে, যদি ছবিটি থেকে দৃশ্যটি অপসারণ না করা হয়, তাহলে বিতর্ক তুঙ্গে উঠবে। চিঠিতে ক্যাথলিক সম্প্রদায়ের অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য বিএনএসের অধীনে পরম সুন্দরীর প্রযোজক, পরিচালক এবং অভিনেতাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার দাবিও জানানো হয়েছে। পরম সুন্দরী পরিচালনা করেছেন তুষার জালোটা এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের