গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আমার কেরিয়ারকে ধ্বংস করে দেয়: মণিকা বেদী

১৯৯০-এর দশকে গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে সম্পর্কের জন্য বেশি পরিচিত ছিলেন। তাঁর এই ভয়ানক অতীত তাঁর পেশাদার জীবনেও প্রভাব ফেলেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন যারা এককালে রিপোলী পর্দায় দাপিয়ে বেড়ালেও এখন তাঁদের আর পাত্তা নেই। কেউ বিয়ে করে বিদেশে গিয়ে চুটিয়ে সংসার করছেন আবার কেউ অন্য পেশায় নিযুক্ত হয়েছেন। অভিনেত্রী মনিকা বেদী, এককালে বলিউডে ব্যপক রাজত্ব করেছিলেন তিনি। একাধিক সুপারস্টারের বিপরীতে জুটি বেঁধে দিয়েছেন একাধিক ব্লক বাস্টার সিনেমা। তাঁর রূপের ঝলকানিতে এক সময় পাগল হয়েছেন পুরুষ ভক্তরা। কিন্তু এখন কোথায় তিনি? কেরিয়ারের মধ্যগগনে হঠাৎই উধাও হয়ে যান ইন্ডাস্ট্রি থেকে। তবে অভিনেত্রী ১৯৯০-এর দশকে গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে সম্পর্কের জন্য বেশি পরিচিত ছিলেন। তাঁর এই ভয়ানক অতীত তাঁর পেশাদার জীবনেও প্রভাব ফেলেছিল।

তবে এখন তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি? সম্প্রতি সিদ্ধার্থ কাননের একটি সাক্ষাত্কারে অভিনেত্রী তাঁর প্রেমের জীবন সম্পর্কে জানিয়েছেন, “আমার সঙ্গে বরাবরই অদ্ভুত জিনিস ঘটেছিল। আমি জানি না ছেলেদের কি সমস্যা। আমি কখনই ‘অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি’, এবং ‘টাইম পাস’ সংযোগের সন্ধানে যায়নি। তবে আমার সঙ্গে সর্বদা আমার থেকে ছোট বয়সী ছেলেদের সংযোগ ঘটেছে। তবে আমি মনে করি যে, সম্পর্কের ক্ষেত্রে পুরুষদের সর্বদা মহিলাদের চেয়ে বয়স্ক হওয়া উচিত। আমার আসলে এমন বন্ধু আছে যাঁদের অংশীদার খুব অল্প বয়সী।”

এরপর মনিকা ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়ার উদাহরণ তুলে বলেন, “তাঁদের স্বামীরা ছোট কিন্তু আমি গোঁড়া। আমি প্রেমকে ভয় পাই না, প্রেমে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আবার ভুল করতে চাই না। আমার বন্ধুরা আমাকে দেখে হাসে। আমি থিতু হতে চাই, আমিও একা বোধ করি। বিশেষত কোনও উত্সবের সময় কারুর পরিবারের আনন্দ আমাকে আঘাত করে। আমার বয়সী বেশিরভাগ পুরুষ ইতিমধ্যেই বিবাহিত, এবং যারা বাকি আছে খুব কম বয়সী।” মনিকা, এক ফুল তিন কান্তে এবং জুড়ি নং ১-সহ একাধিক ব্লকবাস্টার অভিনয় করেছেন। এছাড়াও তিনি রিয়েলিটি শো বিগ বস এবং ঝলক দিখলা জা-তে প্রতিযোগী হিসেবেও উপস্থিত ছিলেন এবং টিভি শো সরস্বতীচন্দ্রে অভিনয় করেছেন। যা সঞ্জয় লীলা বনসালি প্রযোজিত।

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

আজকের রাশিফল: হঠাৎ অতিথির আগমনে খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ