ডোনা ও রচনার হাত ধরে ধামসা নাচলেন মুখ্যমন্ত্রী, প্রকাশ্যে বিশেষ পর্বের প্রোমো

প্রোমোতে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত ধরে নাচতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়কে। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরনে ছিল, তাঁর চেনা চেহারা খয়েরি সরু পাড়ের সাদা শাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই বাংলা বিনোদন মহল উত্তাল, কারণ তো একটাই, এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ের মঞ্চে দেখা যাবে বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার টপ রিয়েলিটি শো দিদি নং ১, প্রায় ১৫ বছর ধরে এই শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। মাঝে অবশ্য জুন মালিয়া এবং দেবশ্রী রায় এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু তাঁদের সঞ্চালনা বেশি হিট না হওয়ায় ফিরিয়ে আনা হয় রচনাকে। তাঁর হাত ধরেই এই শোয়ের জনপ্রিয়তা এখন দেশ ছেড়ে বিদেশে রাজ করছে। অবশেষে প্রকাশ্যে এলো মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের দিদি নং ১-এর সেই প্রোমো। কবে দেখা যাবে সেই এপিসোড? প্রোমোতে দেখে ব্যাপক আনন্দ পেয়েছেন দর্শক।

যেখানে মুখ্যমন্ত্রীকে ধামসা মাদল বাজাতে দেখা গিয়েছে। প্রোমোর একদম শুরুতে রচনা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল, ‘প্রথমবার দিদি নম্বর ওয়ানের অনুষ্ঠানে আসছেন বাংলার দিদি নম্বর ওয়ান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’ এরপর তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিতেই সেই উত্তরীয় উল্টে অভিনেত্রীকে পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলার দিদি নং 1 তুমিও।এ দিনের এপিসোডে মুখ্যমন্ত্রী ছাড়াও খেলবেন, বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। প্রোমোতে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত ধরে নাচতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়কে। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরনে ছিল, তাঁর চেনা চেহারা খয়েরি সরু পাড়ের সাদা শাড়ি।

 

ডোনার পরেছিলেন লাল পাড়ের কালো শাড়ি। উল্লেখ্য, গতবছর শেষে বাংলার দিদিকে দিদি নং ১-এ আহ্বান জানানোর জন্যে নবান্নে গিয়েছিলেন রচনা বন্দোপাধ্যায়। তখন রচনা বন্দোপাধ্যায় রাজনীতিতে যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু রচনার নবান্নে যাওয়ার কারণটা দিন কয়েক আগেই প্রকাশ্যে এল। তাঁর ডাকেই সম্মতি দিয়ে দিদি নং ১-এ এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ে দেখা যাবে, বিষয়টি ভাইরাল হওয়া মাত্রই উত্তেজিত গোটা বাংলা। বুধবার হাওড়ার ডুমুরজেলা স্টেডিয়ামে দিদি নং ১-এর শুটিং সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা গিয়েছিল, এই এপিসোডে রুটি, লুচি বেলা থেকে শুরু করে ধামসা নাচ সবটাই সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একেবারে জমিয়ে দিয়েছিলেন তিনি মঞ্চ। সেই এপিসোডে প্রতিযোগিরা ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। তবে ওই স্পেশাল এপিসোডে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন বিশেষ অতিথি হিসেবে, প্রতিযোগী হিসেবে নয়। সূত্র মারফত জানা গিয়েছে, সেই শো-তে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলার দাদার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। আর রবিবার রাত আট’টা থেকে জি বাংলার পর্দায় দেখা যায়।

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ