‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কারুরে তাঁর সভাতেই ঘটেছে ভয়াবহ পদপিষ্টের ঘটনা। উন্মত্ত জনতার পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ৪২ জন। তার মধ্যে আট শিশুও রয়েছে। যদিও ওই ঘটনার জন্য খুব একটা অনুশোচনা নেই তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের। উল্টে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক ভিডিও জারি করে  তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেই খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ছুড়েছেন। হুঙ্কার দিয়ে বলেছেন ‘মুখ্যমন্ত্রী মশায় যদি প্রতিশোধ নিতে হয়, তাহলে আমার দফতরে আসুন।’ একই সঙ্গে ‘তামিলিগা ভেট্টেরি কাজাঘাম’ (টিভিকে) সুপ্রিমো আশাবাদী, ‘পদপিষ্টের ঘটনা কেন ঘটেছে তার আসল সত্য প্রকাশ্যে আসবে।’

আগামী বছর তামিলনাডুতে বিধানসভা নির্বাচন। আর ওই নির্বাচনকে পাখির চোখ করেই ‘তামিলিগা ভেট্টেরি কাজাঘাম’ (টিভিকে)গঠন করেছেন তামিলনাডুর সুপারস্টার থালাপতি বিজয়। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) কারুরে এক সভা ছিল তাঁর। প্রিয় নায়ককে দেখতে উপচে পড়েছিল ভিড়। নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘন্টা দেরিতে সভাস্থলে পৌঁছন তামিল সুপারস্টার। আর তাঁকে এক ঝলক দেখতেই ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সামনে যাওয়ার জন্য অনেকেই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ের চাপে অনেকেই পায়ের নিচে চাপা পড়েন। মঞ্চ থেকে ওই ভয়াবহ পদপিষ্টের ঘটনা দেখেই ভাষণ থামিয়ে দেন থালাপাথি বিজয়। পুলিশকে সাহায্যের জন্য অনুরোধ করেন। এক সময়ে তাঁকে বলতে শোনা যায় ‘পুলিশ প্লিজ হেল্প।’ পুলিশ ও বিজয়ের দলের স্বেচ্ছাসেবকরাই ভিড়ের ভিতর থেকে পদপিষ্টদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই ভয়াবহ পদপিষ্টের ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছে।

ওই পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যেই তামিলনাডু পুলিশের তরফে বিজয়ের দলের কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। সমাজমাধ্যমেও ‘অ্যারেস্ট বিজয়’ দাবি উঠেছে। আর তার মধ্যেই এদিন এক ভিডিও বার্তা জারি করে সোজা রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়েছেন টিভিকে প্রধান। খানিকটা হুমকির সুরে বলেছেন ‘আমরা কোনও ভুল করিনি। তাসত্বেও আমাদের দলের পদাধিকারী-সমর্থক এমনকি সমাজমাধ্যমের অনুসারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এফআইআর দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে বলছি, কারুরের ঘটনার জন্য আমার দলের কারও গায়ে যেন হাত না দেওয়া হয়। যদি বদলা নিতে হয়, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমি হয় বাড়িতে থাকব, না হয় কার্যালয়ে। সেখানে আপনি চলে আসতে পারেন।’

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ফেটে ঝলসে গেল যুবকের গোপনাঙ্গ

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?