বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

যদিও প্রথম সিক্যুয়েলের কালেকশনকে টপকাতে পারেনি শাহিদের ছবি। কিন্তু বিশ্বব্যাপী ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে ছবির ব্যবসা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই বক্সঅফিসে তালমাটাল পারফরম্যান্স ‘ককটেল ২’-এর। ছবির কাহিনী, শাহিদ কাপুর, কৃতি স্যানন, রশ্মিকা মান্দান্নার সকলের কেমিস্ট্রি ভক্তদের মন ছুঁতে ব্যর্থ। সেই প্রমাণ মিলছে ছবির আয়ে। গত শুক্রবার (১৯ জুন) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। ছবিটি ২০১২ সালের ‘ককটেল’ ছবির সিক্যুয়েল। যেখানে অভিনয় করেছিলেন, সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়না পেন্টি। সেই ছবিও বক্সঅফিসে ঝড় তুলেছিল। যদিও প্রথম সিক্যুয়েলের কালেকশনকে টপকাতে পারেনি শাহিদের ছবি। কিন্তু বিশ্বব্যাপী ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে ছবির ব্যবসা। তবে দেশীয় বক্সঅফিসে তেমন আয় করতে পারছে না ছবিটি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, গতকাল দেশজুড়ে মাত্র ৫ কোটি টাকা আয় করেছে হোমি আদাজানিয়ার ‘ককটেল ২’। যার ফলে ভারতে ছবিটির ছয় দিনের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৬৬ কোটি টাকা। আর বিশ্বব্যাপী ছবির মোট দাঁড়িয়েছে ১০২.৭৬ কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী, ‘ককটেল ২’ ১৫০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে, কিন্তু নির্মাতারা এই বিষয়ে কিছু জানায়নি। এখন অনুমান, ছবিটি ভারতে প্রথম সপ্তাহ শেষে প্রায় ৭০-৭১ কোটি টাকা আয় করতে পারে। যদিও আগামিকাল তথা শুক্রবার মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। তাই মনে করা হচ্ছে, এই ছবির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়বে ‘ককটেল ২’। 

এদিকে মুক্তির পর থেকে চলচ্চিত্রটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ কেউ ছবির সঙ্গীত ও অভিনয়ের প্রশংসা করেছেন, কিন্তু অন্যদের মতে মূল চলচ্চিত্রের কাহিনী, তারকাদের অভিনয় সবটাই এর থেকে ভাল ছিল। যদিও ছবিতে শাহিদ কাপুর এবং রশ্মিকা মান্দান্নার থেকে কৃতি স্যাননের অভিনয় সবার বেশি পছন্দ হয়েছে।

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে থামাল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ