১ কোটি টাকা চেয়ে কপিল শর্মাকে হুমকি, উত্তর ২৪ পরগনা থেকে হুমকিদাতাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

কমেডিয়ান কপিল শর্মাকে ফোনে ১ কোটি টাকা চাঁদাবাজির হুমকি, লুকিয়েও রক্ষা পেল না। অবশেষে পশ্চিমবঙ্গ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কমেডিয়ান কপিল শর্মাকে ফোনে ১ কোটি টাকা চাঁদাবাজির হুমকি, লুকিয়েও রক্ষা পেল না। অবশেষে পশ্চিমবঙ্গ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। স্বাভাবিকভাবেই আবারও উল্লেখযোগ্য সাফল্য পেল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। গত কয়েকমাস ধরেই লাগাতার হুমকির শিকার হচ্ছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা। সলমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের থেকে হুমকি পেয়েছেন তিনি।

শুধু তাই নয়, ‘দ্য কমেডি নাইটস উইথ কপিল শো’য়ে খালিস্তানিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কানাডায় কপিলের রেস্তোরাঁয় একাধিকবার গুলি হামলা চালানো হয়েছে। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের মন্তব্য করলে ভবিষ্যতে মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে। এই আবহেই গত ২২-২৩ সেপ্টেম্বর কপাল শর্মা সাতটি হুমকিমূলক ফোন পান। যার মধ্যেকার একটি নম্বর থেকে ১ কোটি টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়েছিল। দিলীপ চৌধুরী নামে অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা এবং গোল্ডি ব্রারের নামে কপাল শর্মাকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ছিল। এবং কপিল শর্মার থেকে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন।

এরপর কপিল শর্মা মুম্বই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামেন। দ্রুত তদন্তের পর, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্তকে পশ্চিমবঙ্গ থেকে খুঁজে বের করেছে এবং গ্রেফতার করেছে। আরও তদন্তের জন্য তাঁকে এখন মুম্বইতে নিয়ে যাওয়ার হয়েছে। তাকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ এখন তদন্ত করছে যে, অভিযুক্তের সঙ্গে গ্যাংস্টারদের সরাসরি কোনও সম্পর্ক আছে কিনা, নাকি সে কেবল ভয় দেখানোর জন্য এবং অর্থ দাবি করার জন্য তাদের নাম ব্যবহার করে কপিল শর্মাকে হুমকি দিয়েছেন। 

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!