ছোট শহর থেকে কলকাতায় এসে নাজেহাল পারুল, পারবে কি স্বপ্নপূরণ করতে, আসছে ‘পরিণীতা’

গল্প বলবে, ছোট শহরের সাধারণ একটি মেয়ের জীবনী। যে উচ্চশিক্ষা অর্জনের আশায় বড় শহরে পাড়ি দেয়। তাঁর নিজের পরিচয় খোঁজার লড়াই দেখানো হবে এই ধারাবাহিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপির ধাক্কায় একের পর এক নতুন নতুন বাংলা ধারাবাহিক আসছে, আর ভাল নম্বর তুলতে না পারায় বেশিদিন রাজত্ব না করেই চ্যানেল থেকে বিদায় নিচ্ছে। দিন কয়েক আগেই শেষ হয়েছে ‘কাজল নদির জলে’ সিরিয়ালটি, মাত্র ৩ মাস রাজত্ব করেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিক। একটু অন্যরকম গল্পে ধারাবাহিকটি তৈরি করা হলেও দর্শকদের আকর্ষণ হতে পারল না। তবে সব শেষের শুরু তো আছেই। একটা সিরিয়াল শেষ হচ্ছে। আর শুরু হচ্ছে আরেকটা ধারাবাহিক।

ইতিমধ্যেই লাইনে আছে জি-বাংলার নতুন দুটি মেগা সিরিয়াল। যার মধ্যে একটি ‘পরিণীতা’। উচ্চাকাঙ্ক্ষা, পরিচয় এবং ঐতিহ্যকে আঁকড়ে ধরে থাকার সঙ্গে সঙ্গে আধুনিকতার রূপান্তরিত জীবনকে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। গল্প বলবে, ছোট শহরের সাধারণ একটি মেয়ের জীবনী। যে উচ্চশিক্ষা অর্জনের আশায় বড় শহরে পাড়ি দেয়। তাঁর নিজের পরিচয় খোঁজার লড়াই দেখানো হবে এই ধারাবাহিকে। আগামী ১১ নভেম্বর রাত ৮ টা থেকে সম্প্রচার হবে এই ধারাবাহিক।

জি-বাংলার নিজস্ব প্রোডাকশন টিম প্রযোজিত এবং জনপ্রিয় পরিচালক কৃষ বোস-এর পরিচালনায় নির্মিত ‘পরিণীতা’ ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। ‘পরিণীতা’র মূল চরিত্রে রয়েছেন পারুল অধিকারী, যে চরিত্রে অভিনয় করবেন ঈশানী চট্টোপাধ্যায়। পারুল হলেন ছোট শহরের এক সাধারণ মেয়ে, কলকাতার একটি নামী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্যে নানা ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হবে সে। এসে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হন। শহুরে জীবনের সঙ্গে মোটেও পরিচিত নয় সে। পারুলের জীবনের সঙ্গে যুক্ত রয়েছে রায়ান বসু, যার চরিত্রে অভিনয় করেছেন উদয় প্রতাপ সিং। সে বড়লোক বাড়ির ছেলে, ঘটনাচক্রে পারুলের সঙ্গে বিয়ে হবে রায়ানের। এরপর গল্প কোনদিকে এগোবে তা নিয়েই পরিণীতা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য